প্রভাবশালীরা পার করেছে বারবার
অধ্যক্ষ সিরাজের যত অপকীর্তি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১১ ১১ এপ্রিল ২০১৯
নুসরাত জাহান রাফি ছাড়াও সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আরও অনেক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ আছে সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে।
ওই মাদ্রাসায় গ্রুপিং, মাদ্রাসার অর্থ তছরুপের অভিযোগের পাশাপাশি মাল্টি-পারপাস কোম্পানি খুলে অর্থ আত্মসাৎ, অন্য একটি মাদ্রাসা গড়ে চেক জালিয়াতি এবং নাশকতার অভিযোগে মামলাও আছে তার নামে। এর মধ্যে পাঁচ মামলায় বেশ কয়েকবার জেলও খেটেছেন সিরাজ।
ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক কমিটির সদস্য ও স্থানীয় রাজনীতিকরা জানান, আশির দশকে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির মাধ্যমে জামায়াতের রাজনীতিতে সক্রিয় হন সিরাজ-উদ-দৌলা। তিনি জামায়াতের রুকন ছিলেন। ২০০১ সালের শুরুর দিকে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগ দেন। ২০১৬ সালের দিকেও তাকে জামায়াতের মিছিল-সমাবেশে দেখা যেতো। তবে পরবর্তী সময়ে তাকে আর জামায়াতের সভা-সমাবেশে দেখা যায়নি। ওই সময় থেকেই তিনি মূলত ক্ষমতাসীন দলের উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের সঙ্গেও গড়ে তোলেন সখ্য।
চলতি বছরই সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অন্য এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে। এ নিয়ে মাদ্রাসার সভাপতির কাছে লিখিত অভিযোগও দেয়া হয়। কিন্তু সে অভিযোগ স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে ধামাচাপা দেন সিরাজ।
অভিভাবকদের অভিযোগ, যখনই সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ‘অপকর্মে’র অভিযোগ উঠতো, তার কাছ থেকে কিছু ‘সুবিধা’নিয়ে ওইসব অভিযোগ ধামাচাপা দিতেন মাদ্রাসা কমিটির সহসভাপতি স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন।
সোনাগাজী পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল মান্নান বলেন, সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে যোগদানের আগে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের সালামতিয়া মাদ্রাসা থেকে বহিষ্কৃত হন এসএম সিরাজ-উদ-দৌলা। ওই মাদ্রাসার এক শিশুকে বলাৎকারের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। তারও আগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে নোয়াখালীর বসুরহাটের রঙ্গমালা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে চাকরিচ্যুত করা হয়।
ফেনী কোর্টের আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, মাল্টি-পারপাস কোম্পানি খুলে অর্থ আত্মসাতের অভিযোগ আছে সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে। এ নিয়ে তার নামে মামলাও হয়। এ মামলা ছাড়াও আরও কমপক্ষে চার মামলায় গ্রেফতারও হন তিনি। এর মধ্যে ফেনী মডেল থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি। সোনাগাজী থানায় দায়ের হওয়া দুটি ও আদালতে হওয়া আরও এক মামলায় তিনি জেল খাটেন।
সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অভিভাবকরা বলেন, মাদ্রাসায় নিয়োগ পাওয়ার পর সুবিধাবাদীদের নিয়ে গড়ে তোলেন নিজ্স্ব গ্রুপ। অনিয়মের মহোৎসবে মেতে ওঠেন সিরাজ-উদ-দৌলা। রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে তিনি সখ্য গড়ে তোলেন। মাদ্রাসায় বখাটেদের নিয়ে একটি বাহিনীও গড়ে তোলেন। নানা সময়ে মাদ্রাসার বিভিন্ন তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, কিন্তু প্রভাবশালীদের হস্তক্ষেপে তিনি পার পেয়ে যান। একাধিকবার তার বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হেনস্তার অভিযোগও ওঠে। কিন্তু প্রভাবশালীদের কাজে লাগিয়ে সেসব অভিযোগ তিনি ধামাচাপা দেন।
এছাড়া সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ থাকা অবস্থায় তিনি ফেনী শহরে উম্মুল কুরা মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের কাছ থেকে নেয়া বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এর মধ্যে চারজন শেয়ারহোল্ডার তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলাও করেন।
সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন বলেন, তার বিরুদ্ধে অনেক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল। প্রতিবারই প্রভাবশালীদের হস্তক্ষেপে তা ধামাচাপা দেন তিনি। অপকর্ম আড়াল করতে তার নিজস্ব ক্যাডার বাহিনী রয়েছে। মাদ্রাসা ঘিরে জামায়াত-শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়ারও অভিযোগ আছে সিরাজের বিরুদ্ধে।
ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান নুসরাত জাহান রাফি।
অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা বর্তমানে ফেনী কারাগারে আছেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




