ঢাকা, ২৪ জুলাই শুক্রবার, ২০২৬ || ৯ শ্রাবণ ১৪৩৩
good-food
১৩২৫

অনন্ত জলিলের সিনেমায় হিরো আলম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২২ ২১ জুন ২০২০  

অনন্ত জলিলের সিনেমা মানেই বড় কিছু। এবার  বিগ বাজেট নিয়ে ছবি নির্মাণ  করতে যাচ্ছেন এই সময়েরর  হার্টথ্রুব নায়ক অনন্ত জলিল।  ব্যতিক্রমী নাচ-গান ও মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় আসা আলোচিত চরিত্র হিরো আলম ডাক পেয়েছেন সিনেমায়। 
এছাড়া অনন্ত ও বর্ষার সাথে থাকছেন  থাকছেন  ইমন।  নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের নতুন ছবির সুটিং শিগগিরর শুরু হবে। তবে আশার  কথা হলো হিরো  আলম এই ছবিতে বড় চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত জলিল দুজনেই।

বাংলাদেশের পাশাপাশি ইরানের একঝাঁক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী অভিনয় করবেন এ সিনেমায়। এছাড়া লেবাননেরও কয়েকজন বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীর সিনেমাটিতে অভিনয় করার কথা রয়েছে।

হিরো আলমকে ছবিতে নেয়া প্রসঙ্গে অনন্ত জলিল  বলেন, ‘হিরো আলম একটা পর্যায়ে চলে গেছে। তাকে তো আর ছোটখাট চরিত্রে নেয়া যাবে না। এখন আমি একটি যৌথ প্রযোজনার ছবি নিয়ে কাজ করছি। এতে অনেক ছোটখাটো চরিত্র রয়েছে। যেখানে হিরো আলমকে নিতে পারি না। সে যেহেতু একটা পর্যায়ে চলে গেছে তাই তাকে আমার ছবিতে বড় চরিত্রে নেব। অনন্ত জলিল জানান করোনার প্রকোপ কমে গেলেই নির্মাতা, অভিনেতা  কলাকুশলীদের নিয়ে ছবির বিষয়টি ঘোষনা দেয়া হবে। ইতোমধ্যে প্রস্তুতি শুরু  হয়ে গেছে। 

হিরো আলমও খুশি নায়ক ও নির্মাতা অনন্তের অফার পেয়ে।এর মধ্য দিয়ে তার চলচ্চিত্রে কাজ করার সুযোগ হচ্ছে।হিরো আলম বলেন, জলিল ভাই আমাকে বড় চরিত্রে অভিনয়েনর সুযোগ দেবেন  আমি নিজেকে উজার করে অভিনয় করব। 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর