অনার্স ১ম বর্ষের পরীক্ষা হবে ৭ বিভাগীয় শহরে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৯ ২৯ সেপ্টেম্বর ২০২১
প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বাইরে দেশের ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন এই প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের সময় ও অর্থ সাশ্রয় হবে বলে উল্লেখ করেন ঢাবি উপাচার্য।
এদিকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি বিষয়ে যে কোন ধরনের জালিয়াতি রোধে ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণ করা হবে বলে জানান। তিনি জানান, ‘ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের হোতাদের ইতোমধ্যেই আইনের আওতায় আনা হয়েছে। জালিয়াতির মাধ্যমে ভর্তিকৃতদের ভর্তি বাতিলসহ তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জীবনের যে কোন পর্যায়ে জালিয়াতি ধরা পড়লে ছাত্রত্ব/সনদ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোথাও কোন অপতৎপরতা দেখা গেলে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগামী ০১ অক্টোবর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (২০২০-২১) শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ০১ অক্টোবর শুক্রবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ০২ অক্টোবর শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর শুক্রবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর শনিবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ০৯ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। ক-ঘ এই চার ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে ১২.৩০টা পর্যন্ত এবং ‘চ’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১১.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অসাদুপায় অবলম্বন ও ডিজিটাল জালিয়াতি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা প্রদানের জন্য উপাচার্য সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য, এবছর ক-ইউনিটে ১,৮১৫টি আসনের বিপরীতে ১ লাখ ১৭ হাজার ৯৫৭জন, খ-ইউনিটে ২,৩৭৮ টি আসনের বিপরীতে ৪৭ হাজার ৬৩২জন, গ-ইউনিটে ১,২৫০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪জন, ঘ-ইউনিটে ১,৫৭০টি আসনের বিপরীতে ১ লাখ ১৫,৮৮১জন এবং চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ১৫,৪৯৬ জন শিক্ষার্থী আবেদন করেছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




