অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৩৯ ২২ জুন ২০২৬
অ্যাটর্নি জেনারেল, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট তথ্য সম্বলিত নিউজ পোস্ট করে অপ্রচার চালিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টাল, ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম এবং নাম-পরিচয়বিহীন ডিজিটাল প্লাটফর্ম বন্ধের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।
জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার (২২ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী এস. এম জুলফিকার আলী জুনু এই রিট দায়ের করেন।
রিটে স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে।
রিটে বিভিন্ন অনলাইন পোর্টাল, ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক প্ল্যাটফর্মের কার্যক্রম তদন্ত, প্রয়োজনীয় ক্ষেত্রে বন্ধকরণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচার প্রচারের অভিযোগে এ আর্জি জানানো হয়।
আইনজীবী জুলফিকার আলী জুনু বলেন, “দীর্ঘদিন ধরে কিছু অনলাইন পোর্টাল, সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক পেজ, আইডি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাংবিধানিক পদধারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর, বানোয়াট ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের কার্যক্রম জনমনে বিভ্রান্তি সৃষ্টি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনগণের আস্থা বিনষ্ট করছে।”
তিনি বলেন, “এই কারণে জনস্বার্থে এসব বিষয়ে যথাযথ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছি। চলতি সপ্তাহেই বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানি হতে পারে।”
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- পিবিআইয়ের ধারণা, ‘পুলিশের ধাওয়ায় তুরাগ নদে ঝাঁপ দেন’ তাহসিফ
- মাথায় আঘাত, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুমিনুল
- ভারতে চাকরির আশ্বাসে বিক্রি, পুনেতে ৬ বাংলাদেশি নারী উদ্ধার
- ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্মশতবর্ষ
- প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির
- এক গ্লাস দুধে কি পরিমাণ ক্যালসিয়াম থাকে?
- তাহসিফ সাউরি `আতঙ্কে` ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন বাবা
- সোনার ডিম পাড়া হাঁস যেন মেরে ফেলা না হয়
- ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা
- রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের অনুমোদন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল