অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় বিশেষ জোর: শিক্ষামন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৪ ৪ মার্চ ২০২৬
অতীতের তুলনায় অবকাঠামো উন্নয়নে গুরুত্ব কমিয়ে এখন থেকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিশেষ জোর দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পুরানো প্রকল্পের মূল্যায়ন ও নতুন অগ্রাধিকার নির্ধারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের পূর্ববর্তী প্রকল্পগুলোর মিশন ও ভিশন কতটুকু বাস্তবায়িত হয়েছে তা নিবিড়ভাবে পর্যালোচনা করা প্রয়োজন। অতীতে অবকাঠামো নির্মাণে বেশি গুরুত্ব দেওয়া হলেও বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে শিক্ষার গুণগত মান উন্নয়ন করা।
শিক্ষা খাতে প্রধানমন্ত্রীর বিশেষ তদারকির কথা উল্লেখ করে তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানেরও অত্যন্ত প্রিয় বিষয় হচ্ছে শিক্ষা। প্রধানমন্ত্রী প্রতি শনিবার শিক্ষা বিষয়ক পর্যালোচনা সভা করেন এবং সারা সপ্তাহের কাজের অগ্রগতি তাঁর নিকট উপস্থাপন করতে হয়। শিক্ষা খাতে গতি ও জবাবদিহি নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করার তাগিদ দিয়ে এহছানুল হক মিলন বলেন, “শিক্ষার শুরুটা হয় প্রাথমিক বিদ্যালয় থেকে। এখান থেকেই আমাদের নজর বাড়াতে হবে। সঠিক পরিকল্পনার বাস্তবায়ন ছাড়া কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব নয়। সংশ্লিষ্ট সবার কাজের উৎসাহ ও গতি বাড়াতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”
কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দিয়ে তিনি বলেন, “বিভিন্ন দাবি ও অভিযোগ থাকবেই, তা সম্পূর্ণ শেষ করা সম্ভব নয়। তবে যেসব দাবি যৌক্তিক, সেগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। কাউকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হবে না।”
বাজেট বৃদ্ধি ও সমস্যা সমাধানের প্রত্যাশা ব্যক্ত করে মন্ত্রী জানান, “এবার শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি পাবে। যৌক্তিক অভিযোগগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”
মাঠপর্যায়ে কাজের গতিশীলতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “সবাই নিজ নিজ অবস্থান থেকে নিবেদিত হয়ে কাজ করলে শিক্ষার মান উন্নত হবে। আমরা কী করেছি, কী করা উচিত এবং কীভাবে শিক্ষার মান আরও বাড়ানো যায়—সেদিকেই আমাদের এখন মূল নজর দিতে হবে।”
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অধিদপ্তরের ঊর্ধ্বতন ও মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি








