অবশেষে সংলাপে বসছে ইউক্রেন-রাশিয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:১৭ ২৮ ফেব্রুয়ারি ২০২২
অবশেষে সংলাপে বসতে চলেছে ইউক্রেন-রাশিয়া। সামরিক অভিযানের চার দিন পর দুটি দেশ আলোচনায় বসতে আগ্রহী হয়েছে। সোমবার এই সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে। ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইভগেনি ইয়েনিন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, “স্থানীয় সময় সোমবার সকালে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হবে।”
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় সম্মত হওয়ার পর এই বৈঠকের খবর জানাল ইউক্রেন। এর আগে জেলেনস্কি প্রতিবেশি বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলাপের পর তার দেশের প্রতিনিধি দলকে রুশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের অনুমতি দেন।
জেলেনস্কি ও লুকাশেঙ্কোর যৌথ বিবৃতিতে জানিয়েছেন, প্রিপিয়াত নদীর নিকটবর্তী ইউক্রেন-বেলারুশ সীমান্তে কোনো ধরনের শর্ত ছাড়াই রুশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে রাজি ইউক্রেন প্রতিনিধি দল।
বিবৃতিতে বলা হয়েছে, বেলারুশ প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ইউক্রেনের প্রতিনিধিদলকে বেলারুশ গমন, আলোচনা ও প্রত্যাবর্তনের সময় তার দেশের ভূখণ্ডে অবস্থানরত সব যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ইউক্রেনে সামরিক অভিযানের চার দিনে এসে তার বাহিনীর পারমাণবিক অস্ত্রের বহরকে ‘বিশেষ সতর্ক’ অবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন এই বিষয়ে নির্দেশ দেন। ভাষণে রুশ বাহিনীর জ্যেষ্ঠ জেনারেলদের উদ্দেশে পুতিন বলেন, “রাশিয়ার প্রতি পশ্চিমা দেশগুলো একের পর এক বৈরী পদক্ষেপ নিয়েছে এবং বেআইনি নিষেধাজ্ঞা আরোপ করেছে।”
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পারমাণবিক অস্ত্রের বহরকে বিশেষ সতর্ক অবস্থায় রাখার যে নির্দেশ প্রেসিডেন্ট পুতিন দিয়েছেন তা রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বহরের সর্বোচ্চ স্তরের সতর্ক অবস্থা।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা। ইউক্রেনের তিন দিক থেকে শুরু হওয়া রুশ সেনাদের হামলা প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছে ইউক্রেনের সেনারা। তবে সামরিক অভিযানের প্রথম দিন রাতেই ইউক্রেনে ঢুরেক পড়ে রুশ সৈন্যরা। আর দুই দিনের মাথায় দেশটির রাজধানী কিয়েভের উপকণ্ঠে পৌঁছে যায় তারা।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

