আইইএলটিএস ছাড়াই যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন যারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:০২ ২৩ মার্চ ২০২৪
সাধারণত ইউরোপ-আমেরিকায় যাওয়ার জন্য প্রথমেই প্রয়োজন হয় ইংরেজি ভাষাগত দক্ষতা। এজন্য প্রার্থীকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইইএলটিএস, টোয়েফল, ডুয়োলিংগো বা স্যাটের মতো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রয়োজন হয়। পরীক্ষায় ভালো স্কোর করলেই ইউরোপ-আমেরিকার দেশগুলোয় উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারেন শিক্ষার্থীরা।
প্রতিটি শিক্ষার্থীরই স্বপ্ন থাকে উন্নত দেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করার। এবার তেমনই সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাস এলাকার রাইস ইউনিভার্সিটি। বাংলাদেশের নয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে ভাষা পরীক্ষার বিষয়টি শিথিল করেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়টি। তবে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে―নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য)।
এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ সুবিধার আওতায় ইংরেজি ভাষাগত দক্ষতার পরীক্ষা ছাড়াই যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
প্রার্থীদের করণীয়: আগ্রহী শিক্ষার্থীকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্রসহ বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ইংরেজি ভাষার অন্যান্য সব শর্ত পূরণ করতে হবে। এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাইস ইউনিভার্সিটিতে আবেদনের সময় উল্লেখ করতে হবে, তারা তাদের প্রতিষ্ঠানে পড়ালেখার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষা পেয়েছেন। অর্থাৎ, প্রার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ালেখার মাধ্যম ইংরেজি ছিল―সেটি উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটিতে শুধু বাংলাদেশের উল্লেখিত নয়টি বিশ্ববিদ্যালয়ই নয়, এশিয়াসহ অন্যান্য অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা




