‘আই উইল কাম ব্যাক আফটার সেভেন ইয়ারস’
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৩ ৩১ আগস্ট ২০২০
তাহসিন মজুমদার নামে এক শিক্ষার্থী বাসা থেকে নিরুদ্দেশ হয়েছে। রাজধানীর কলাবাগানে ইংলিশ মিডিয়ামে পড়ে সে। ১৩ বছর বয়সী এই কিশোর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের স্ট্যান্ডার্ড সেভেনের ছাত্র।
সোমবার (৩১ আগস্ট) ভোরে সে বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে সে একটি চিরকুটে লিখে যায়, ‘আমি সাত বছর পর ফিরে আসবো, আমার মায়ের যত্ন নিও’।
এ ঘটনায় নিরুদ্দেশ হওয়া কিশোরের ব্যবসায়ী বাবা নুরুজ্জামান স্বপন কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৩৭৫) দায়ের করেছেন।
এ বিষয়ে কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বলেন, ‘বিষয়টি আমরা অনুসন্ধান করছি। জঙ্গিবাদে মোটিভেটেড হয়ে সে ঘর ছেড়েছে কিনা এখনও নিশ্চিত নই। বিষয়টি অন্যান্য সংস্থাকেও জানানো হয়েছে।’
নিরুদ্দেশ হওয়া কিশোর তাহসিনের বাবা নুরুজ্জামান স্বপন সাধারণ ডায়েরিতে বলেছেন, তার তৃতীয় ছেলে তাহসিন ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের স্ট্যান্ডার্ড সেভেনের ছাত্র। সোমবার সকাল ৭টার দিকে কাউকে কিছু না বলে তাহসিন বাসা থেকে বের হয়ে যায়। তাকে বাসায় না পেয়ে তার রুমে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে ইংরেজিতে ‘আই উইল কাম ব্যাক আফটার সেভেন ইয়ারস, টেক গুড কেয়ার অফ মাই মাদার’ লেখা একটি চিরকুট পাওয়া যায়।
তাহসিনের স্বজনরা জানিয়েছেন, যাওয়ার সময় সে বাসা থেকে নয় হাজার টাকা ও মায়ের মোবাইল সেটটিও নিয়ে গেছে। সে বাসায় একটি ল্যাপটপ ব্যবহার করতো। পুলিশ সেই ল্যাপটপসহ অন্যান্য বিষয় অনুসন্ধান করে দেখছে। পুলিশ কর্মকর্তারা প্রযুক্তির সহায়তায় সবশেষ সকাল সাড়ে সাতটার দিকে পান্থপথের স্কয়ার হাসপাতালের কাছে তার অবস্থান ছিল বলে জানতে পেরেছে।
ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ছেলেটির বিষয়ে আমরা খোঁজ-খবর করছি। এখন পর্যন্ত টেরোরিজম রিলেটেড কোনও কানেকশন পাওয়া যায়নি। আমরা তার অবস্থান জানার চেষ্টা করছি।’
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু






