আওয়ামীলীগ ও প্রশাসন জনগনের শত্রুতে পরিণত হয়েছে: ফখরুল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫৮ ৫ জানুয়ারি ২০১৯
ছবি সংগৃহীত
ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার ও প্রশাসন সম্পূর্ণ জনগনের শত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পূর্বে ঘোষিত যাত্রা অনুযায়ী নোয়াখালীর সুবর্ণচরে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা যাওয়ার সময় কুমিল্লায় যাত্রাবিরতিকালে এ মন্তব্য করেন ফখরুল।
আজ শনিবার সকাল ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সড়ক পথে নোয়াখালী রওনা হন ফখরুলসহ জাতীয় ঐক্যফ্রন্টেরশীর্ষ নেতারা। যাওয়ার পথে কুমিল্লা সেনানিবাসের কাছে একটি রেস্তোরাঁয় যাত্রা বিরতি নেন তারা।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একাদশ সংসদ নির্বাচনে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে আওয়ামীলীগ সরকার ও প্রশাসন সম্পূর্ণ জনগনের শত্রুতে পরিণত হয়েছে। এ নির্বাচনের পূর্বের সহিংসতা এবং নির্বাচনের পরের সহিংসতার মধ্যে দিয়ে সহিংস ত্রাস ও ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে।
সদ্য সমাপ্ত একাদশ সংসদ নির্বাচনে নির্বাচনের দিন নোয়াখালীর সুবর্ণচরে পরিবারের সবাইকে বেধে রেখে ৪০ বছর বয়সী পারুলকে ধর্ষণ করা হয়।
৩০ ডিসেম্বর নির্বাচনের দিন সেই নারী ধানের শীষে ভোট দিয়ে ফেরার পথে তাকে দেখে নেয়ার হুমকি দেন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন। এরপর রাতে রুহুল আমিনের নেতৃত্বে ১০ জন মিলে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তার স্বামী ও সন্তানদের বেঁধে রেখে তাকে বাইরে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন। তাই তাদের প্রতি সহমর্মিতা জানাতে নোয়াখালী যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।
ফখরুল আরও বলেন, নোয়াখালীতে একজন ধর্ষিত হয়েছে। সারা বাংলাদেশে সহিংসতার আমরা নিন্দা জানিয়েছি। এ সহিংসতা প্রতিরোধ করতে হবে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বিএনপি নেতা মো. শাহজাহান, মাহবুব উদ্দিন খোকন ,আব্দুল আউয়াল মিন্টু, আতাউর রনান ঢালি, হারুনূর রশিদ, শহীদ উদ্দিন চৌধুরী এনি, আসিফা আশ্রাফ পাপিয়া ও রেহেনা আক্তার রানু প্রমুখ।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










