আগামী সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে বিলাসবহুল ৬০ গাড়ি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪১ ৪ সেপ্টেম্বর ২০২৫
অর্থ মন্ত্রণালয় আগামী নির্বাচিত সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি নতুন গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে। মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের প্রতিটি গাড়ির দাম এক কোটি ৬৯ লাখ টাকা। এই গাড়িগুলো কিনতে ব্যয় হবে ১০১ কোটি ৬১ লাখ টাকা।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তাদের জন্য ১৯৫টি পাজেরোসহ মোট ২২০টি গাড়ি কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সব মিলিয়ে ২৮০টি গাড়ি কিনতে সরকারের ব্যয় দাঁড়াবে প্রায় ৪৪৫ কোটি টাকা।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২১ আগস্ট এই প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠায়। এতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের মন্ত্রী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর জন্য ৬০টি গাড়ি কেনার কথা বলা হয়েছে। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরকারি যানবাহন অধিদপ্তরের মাধ্যমে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এই গাড়িগুলো কেনা হবে।
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকারি পরিবহন পুলে যথাযথ মানের গাড়ি নেই। বর্তমানে উপদেষ্টারা যে গাড়ি ব্যবহার করছেন, সেগুলো ২০১৫-১৬ অর্থবছরে কেনা, যা প্রায়শই মেরামত করতে হয়। নতুন গাড়ি না থাকায় নির্বাচিত মন্ত্রীদের জন্য জরুরি সফর, উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও অন্যান্য সরকারি কাজে সমস্যার সৃষ্টি হতে পারে।
অর্থ বিভাগের অনুমোদন অনুযায়ী, গাড়ি ক্রয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ মেনে চলা হবে। নতুন গাড়িগুলো প্রাধিকারভুক্ত হবে এবং প্রতিস্থাপক হিসেবে কেনা উপজেলা নির্বাহী কর্মকর্তার জিপ ও জেলা প্রশাসকের মাইক্রোবাসগুলো বিআরটিএর অনুমোদন সাপেক্ষে ব্যবহার করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য ১৯৫টি জিপ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য ২৫টি মাইক্রোবাসও কেনা হচ্ছে। প্রতিটি জিপের দাম এক কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা, প্রতিটি মাইক্রোবাসের দাম ৫২ লাখ টাকা। ২২০টি গাড়ি কিনতে ব্যয় হবে ৩৪৩ কোটি ২৩ লাখ ২৫ হাজার টাকা।
চলতি অর্থবছরে যানবাহন অধিদপ্তরের বাজেটে মোটরযান ক্রয়ের জন্য ৩২৮ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ থাকলেও ২৮০টি গাড়ির জন্য ব্যয় হবে ৪৪৪ কোটি ৮৪ লাখ টাকা। অর্থ বিভাগের অনুমোদন অনুযায়ী অতিরিক্ত ৯৬ কোটি ৫১ লাখ টাকা অন্যান্য খাত থেকে ব্যবহার করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান বলেন, মন্ত্রিসভা ও উপদেষ্টাদের গাড়ি মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন গাড়ি কেনার প্রস্তাব করা হয়েছে।
তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রশ্ন তুলেছেন, পরবর্তী সরকারের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত কেন অন্তর্বর্তী সরকার নিচ্ছে। তিনি বলেন, এটি বর্তমান সরকারের ম্যান্ডেট নয়, তাই এই সিদ্ধান্ত বাতিল করা উচিত।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল









