আগুন লাগলে সেলফি নয়, এক বালতি পানি আনুন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৯ ৫ এপ্রিল ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় দেখি মানুষজন সেলফি তোলায় মহাব্যস্ত হয়ে পড়েন। আনন্দ-উল্লাসে মাতেন। সেটা না করে এক বালতি পানি আনতে পারেন। আগুন নেভানোর কাজে সহায়তা করতে পারেন।
শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, চৈত্র-বৈশাখে অগ্নিকাণ্ডের প্রবণতা বেশি থাকে। কয়েকটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে জোরপ্রচেষ্টা চালিয়েছে ফায়ার সার্ভিস। তাসত্ত্বেও তাদের দুয়ো শুনতে হচ্ছে। ঘটনার সময় ফায়ার সার্ভিসের ওপর কিছু মানুষ চড়াও হন। তাদের গাড়ি পর্যন্ত ভেঙে দিয়েছেন। একেকটা গাড়ির দাম অনেক। চেষ্টাকারীদের বাধা দেয়া ও মারা মোটেও শোভা পায় না। এসব না করে আগুন নেভানোর কাজ করতে পারতেন তারা।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের একজন আহত হয়েছেন। তবু আগুন লাগলে কাজ করে যাচ্ছেন তারা। এক কম বয়সী ভুক্তভোগীকে উদ্ধার করতে গিয়ে প্রাণ সঙ্কটে ভুগছেন। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা স্বেচ্ছাসেবক হয়ে কাজ করেছে। সাধারণ কিছু মানুষ দায়িত্ব পালন করেছেন। তাদের মতো হোন সবাই।
শেখ হাসিনা বলেন, মিডিয়া দেখলেই মানুষ ভিড় জমান। সেটাও সবাইকে বুঝতে হবে। আগে ঢাকায় খাল-বিল ছিল। এখন সব ভরাট হয়ে গেছে। কোথাও পানি নেই। বড় ভবন, দালানকোঠা নির্মাণের আগে পাশে জলাধার রাখতে হবে।
তিনি জানান, আগে বনানীতে অনেক খাল-বিল, পুকুর ছিল। বনানী এখন বিএনপি পল্লী হয়ে গেছে।তারা ক্ষমতায় আসার পর ভরাট করে প্লট বানিয়েছে। জিয়া ও এরশাদের আমলে গুলশান লেক ভরাট করে প্লট বরাদ্দ দিয়েছে। ভবন নির্মাণের সময় জরুরি এক্সিট গেট রাখতে হবে। আগুনে যারা স্বজন হারিয়েছেন সেই পরিবারের প্রতি সমবেদনা জানাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঝড়ঝাপটা ও নানা দুর্যোগের মধ্য দিয়েও বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন হঠাৎ করেই আমেরিকা একটি সিকিউরিটি অ্যালার্ট দিয়েছে। ঠিক কী কারণে এই সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে, সেটি আমাদের জানা নেই। তাই অ্যালার্ট জারির আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা উচিত। তারপরও আমরা খোঁজখবর নিচ্ছি, কেন এই সিকিউরিটি অ্যালার্ট।
শেখ হাসিনা বলেন, কিন্তু হঠাৎ করে আগুন লাগার কারণেই কি এই অ্যালার্ট? আমেরিকা-লন্ডনেও তো আগুন লেগে অনেক মানুষ মারা যায়, সেসব দেশে তো আমাদের মতো এত সময় দিয়ে উদ্ধার অভিযানও চালানো হয় না। তাহলে কেন এই অ্যালার্ট, সেটিও জানানো উচিত।
তিনি বলেন, কারণ সন্ত্রাসবাদের সমস্যা সারা বিশ্বেরই। একটি ঘটনা ঘটলে তার প্রভাবও সারা বিশ্বে পড়ে। তাই আমেরিকার কাছে কোনো তথ্য থাকলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানো উচিত।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ইন্টেলিজেন্স ও প্রশাসন অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এরইমধ্যে তাদের সহায়তায় আমরা বাংলাদেশকে জঙ্গিমুক্ত ও সন্ত্রাসমুক্ত করেছি।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

