‘আপনার বাবাকে দুর্নীতিবিরোধী টিকা দিন’
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:০৮ ১১ জুলাই ২০২৪
‘টক অব দ্যা কান্ট্রি’ এখন বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা। গত রোববার (৭ জুলাই) দেশের শীর্ষস্থানীয় এক টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানে উঠে আসে দীর্ঘ ১২ বছর ধরে ঘটে চলা এ দুর্নীতির বিষয়। এরপর সাঁড়াশি অভিযানে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে বেশি সমালোচিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী। বাবা আবেদ আলীর কারণে আবার তার ছেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়াম আলোচনায় আসেন।
বাবার দুর্নীতির ফসল হিসেবে বর্তমানে সিয়ামকেও গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিয়েছে ছাত্রলীগ। রোববার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সিয়ামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এর কিছুদিন আগে কুরবানির জন্য ১২ লাখ টাকার ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত দুটি নাম- মুশফিকুর রহমান ইফাত ও মতিউর রহমান। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (শুল্ক ও আবগারি) ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত ছিলেন।
ছাগলকাণ্ডের পর ছেলের বিলাসী জীবনযাপন নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার সূত্র ধরেই মতিউরের বিপুল সম্পদের বিষয়টি সামনে আসে। এরপর থেকে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, পার্ক, বিলাসবহুল বাংলোবাড়ি, জমিসহ নামে-বেনামে বিপুল সম্পত্তি থাকার তথ্য বেরিয়ে আসতে থাকে। পুঁজিবাজারেও মোটা অঙ্কের বিনিয়োগ আছে মতিউরের। পরবর্তীতে মতিউর রহমানের চারটি ফ্ল্যাট ও ৮৬৬ শতাংশ জমি জব্দ করার (ক্রোক) নির্দেশ দেন আদালত।
এছাড়া দেশের জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের মধ্যে অন্যতম ইফতেখার রাফসানের বাবাও রয়েছেন দুর্নীতির তালিকায়। ‘রাফসান দ্য ছোট ভাই’ নামে পরিচিত রাফসান সম্প্রতি মা-বাবাকে একটি অডি গাড়ি উপহার দেন। যার বাজারমূল্য ২ কোটি টাকা। এর পরেই আলোচনায় আসে তার মা-বাবার আড়াই কোটি টাকার ব্যাংকঋণের একটি তথ্য। সেটি এখন বেড়ে সোয়া তিন কোটি। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া।
বাবা-ছেলের দুর্নীতি এমন সব কাণ্ড সামনে আসার পর মঙ্গলবার (৯ জুলাই) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি দিয়ে পোস্ট শেয়ার করে। ‘দুর্নীতি প্রতিরোধে আওয়াজ উঠুক ঘর থেকে’ ক্যাপশন দিয়ে ছবিতে লিখা আছে 'আপনার বাবাকে দূর্নীতিবিরোধী টিকা দিন'।
এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি তার এক বক্তব্যে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা দিয়েছেন এবং দুদককেও স্বাধীন করেছেন। যতই প্রভাবশালী হোক দুর্নীতি করলে কারও ছাড় নেই।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
















