আবিরের আবেগঘন স্ট্যাটাস: বাবার মৃত্যু দুঃস্বপ্নের মতো
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:২৪ ১ মে ২০২০
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যাওয়া সাংবাদিক হুমায়ুন কবির খোকনের ছেলে আশরাফুল আবির বাবার এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বাবাকে নিয়ে ফেসবুকে আবেগতাড়িত একটি স্ট্যাটাস দিয়েছেন।
আবির নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র। ওই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'আমি ও আমার পরিবারের কাছে মনে হচ্ছে যে, আমরা হয়ত কোনো বাজে স্বপ্ন দেখলাম। কিন্তু এইটা যে আসলেই বাস্তবেই হয়ে গেল, আমরা এখনও বিশ্বাসই করতে পারছি না। আমার কাছে এখনো মনে হচ্ছে, যেন একটা বাজে স্বপ্ন দেখে হয়ত ঘুমটা ভাঙল।'
দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ছিলেন হুমায়ুন কবির খোকন। তীব্র শ্বাসকষ্ট শুরু হলে মঙ্গলবার রাতে তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তার মৃত্যু হয়। পরে তার নমুনা পরীক্ষা করে রিপোর্টে করোনা পজিটিভ আসে। বুধবার দুপুরে গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে নিবেদিতপ্রাণ এই সাংবাদিককে দাফন করা হয়। সাংবাদিক খোকন স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
সাংবাদিক খোকনের পরিবারের সদস্যরা বর্তমানে ঢাকার মহাখালীর বাসায় আইসোলেশনে আছেন। বাবার অসুস্থতা ও মৃত্যুর পুরো ঘটনা এবং তাদের পরিবারের অবস্থা তুলে ধরে ফেসবুকে স্ট্যাটাস দেন আশরাফুল আবির। পোস্টে তিনি আরও লেখেন, 'আমার বাবা একজন অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী ব্যক্তি ছিলেন, যিনি সারাটি জীবনে হয়ত নিজের কথা কখনো ভাবেননি। আমাদের জন্যই হয়ত সারাটা জীবন উৎসর্গ করে গেলেন। এই করোনা সংকটময় দিনেও তিনি ঝুঁকি নিয়ে প্রতিটা দিন অফিসে গিয়েছেন, বাসায় এসেছেন। আমি এই নিয়ে আমার বন্ধুদেরও বলে ছিলাম যে, আমরা খুব ভয়ে আছি। কারণ আমার আব্বু আর আপু দু'জন চাকুরীজীবী পরিবারে এবং তারা প্রতিদিনই অফিসের গাড়ি দিয়েই অফিসে আসা যাওয়া করেছেন।'
আবির লেখেন, 'আমার বাবার ৩-৪ দিন ধরে কাশি হচ্ছিল, পরিমানটা দিন দিন বেড়েই চলছিল। আমার তখনই সন্দেহ হচ্ছিল। আমি বাবাকে বললাম, আপনার করোনা হয়নি তো? সে হেসে বলল, আরে ধুর বেটা টন্সিলের ব্যাথা, এইটা আগের থেকেই ছিল। ওই রকম কিছু না। সে চাচ্ছিল বাসায় থেকেই ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হতে। কারণ করোনাভাইরাস পজিটিভ হলে এলাকার ভেতর আতঙ্ক ছড়াবে। এছাড়া লজ্জায়, ভয়ে সে তখনও এইটা সাধারণভাবেই দেখছিল। আমিও ভাবলাম যে, হয়ত এই রকম জ্বর-কাশি সাধারণ, হয়ত বাসায় ওষুধ খেলে, গরম পানি খেলে ঠিক হয়ে যাবে। আমি এই কয়দিন বাসায় সাধারণভাবেই কাটাচ্ছিলাম, বিভিন্ন স্কিল ডেভেলপ করার জন্য অনেক কিছু শিখছিলাম। কিন্তু বাবার কাশি বেড়েই চলছিল। আম্মুও জ্বর অনুভব করতে শুরু করল তার দুই দিন আগে। তখন আমি ভয় পেয়ে গেলাম।'
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, 'আম্মুকে এটা বললে বলল যে নমুনা দুয়েকদিনের ভেতরই নিতে আসবে। কিন্তু বাবার কাশি বেড়েই চলছিল, কাশির সঙ্গে সঙ্গে ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছিল বলে মনে হয়। হয়ত বাবার গলা চুলকাচ্ছিল। আমি এরপরের দিন একটু দেরিতে উঠলাম, দেখলাম আম্মু বাবাকে জাউভাত রান্না করে খাওয়াচ্ছে। হঠাৎ দেখলাম, সে জানি কেমন করছে। মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে, মনে হলো শ্বাসকষ্ট হচ্ছে। সে ওই মুহূর্তে এই লড়াইয়ের সঙ্গে পেরে উঠছিল না। আম্মু বলল সকালে অ্যাম্বুলেন্স খবর দেওয়া হইছে। উত্তরার রিজেন্টে ব্যবস্থা করা হইছে। অ্যাম্বুলেন্স আসতেছে। আমি ঘরে পরার জামা পরেই অ্যাম্বুলেন্সে উঠে গেলাম। কারণ আমার মনে হচ্ছিল এমনিতেই দেরি হয় গেছে।'
আক্ষেপ করে আবির লেখেন, 'ভাবলাম, হাসপাতালে হয়ত অনেকেই থাকবে আব্বুর জন্য, অফিসের লোক। কিন্তু সেখানে গিয়ে দেখলাম, আমি আর আম্মু ছাড়া পরিচিত কেউ নেই। কারণ লকডাউন থাকার জন্য গাড়ি তেমন চলে না রাস্তায়, এছাড়া লক্ষণগুলোর বর্ণনা শুনে কেউ হয়ত আসতে সাহস করছিল না। সাবান আঙ্কেল (শাবান মাহমুদ) সব ব্যবস্থা করে রেখেছিল ওইখানে। তারা সর্বাত্মক চেষ্টাই করেছিল আইসিউই'তে রেখে অক্সিজেন দেওয়ার। কিন্তু ডাক্তার বলল, তার পালস নেই এবং ব্রেনও অক্সিজেন নিচ্ছে না। ডাইরেক্টলি বললেনও না যে, সে আগেই মারা গেছে। বলল, আমরা সর্বাত্মক চেষ্টা করছি দোয়া করেন। রাত ১০টার দিকে আম্মুকে উপরে ডাকল শেষবারের মতো দেখার জন্য। তখন আম্মু ফোনে কয়েকজনকে জানিয়ে দেয়।'
বাবা হুমায়ুন কবির খোকনের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি লেখেন, 'সবাই বাবার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেন। ওনার মতো ভালো, সৎ এবং নিষ্ঠাবান মানুষ খুব কমই আছে সমাজে। আমরা সবাই সতর্কতা অবলম্বন করে বাসায় আছি। সবাই আমাদের জন্য দোয়া করুক।'
সরকার ও বাবার অফিসের সহযোগিতা চেয়ে সবশেষে আবির লেখেন, 'আমাদের বন্ধু-স্বজনরা অনেক চিন্তিত হয়ে পড়েছে আমাদের সামনের দিনগুলো নিয়ে। আশা করি, আমিন মোহাম্মদ গ্রুপ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ সরকার আমাদের পরিবারের পাশে থাকবে। বাস্তবতা কঠিন হয়ে গেছে। তবুও বাস্তবতার সাথেই সবকিছু এখন অ্যাডজাস্ট করে নিতে হবে।'
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- বাসি খাবার গরম করে খাওয়া কতটা নিরাপদ?
- অবশেষে বিয়ে, আর্জেন্টাইন জামাই হলেন রোনালদো
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- ডন ও শাবনূর জানাজায় না আসায় প্রশ্ন তুললেন সালমানের মামা
- রিয়াল মাদ্রিদে কড়া নিয়ম চালু মরিনিহোর
- বেড়াতে যাচ্ছেন? ওষুধের ব্যাগে যে ৩ জিনিস অবশ্যই রাখবেন
- এসএসসি: পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে মাদরাসা
- এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫
- এসএসসির ফলাফলে অভাবনীয় সাফল্য ছাত্রীদের, এগিয়ে সব বিভাগেই
- এসএসসি: ৬৬৯ স্কুলে সবাই পাস, ৩১২ প্রতিষ্ঠানে কেউ উত্তীর্ণ হয়নি
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে শঙ্কা
- পরীমনির যৌন হয়রানি মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
- রাষ্ট্রপতি নির্বাচন: দুই মনোনয়নপত্র নিল বিএনপি
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বেড়াতে যাচ্ছেন? ওষুধের ব্যাগে যে ৩ জিনিস অবশ্যই রাখবেন
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- ডন ও শাবনূর জানাজায় না আসায় প্রশ্ন তুললেন সালমানের মামা

