আমেরিকায় না গেলে কিছু আসে-যায় না: প্রধানমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:২১ ৪ জুন ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে ভিসা দেবে আর দেবে না- এমন স্যাংশনে চিন্তিত নয় বাংলাদেশ। প্রয়োজনে অন্য দেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করা হবে। শনিবার ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন স্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাস্তবায়ন করার সক্ষমতা আছে বলেই এত বড় বাজেট দেয়া হয়েছে। ভোটচোর বিএনপি মানুষের পাশে না থেকে বিদেশে পাচার করা টাকায় দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা নিজের পায়ে চলবো। নিজের দেশকে গড়ে তুলবো। কে আমাদের ভিসা দেবে না, নিষেধাজ্ঞা দেবে তা নিয়ে মাথা ব্যথা করে লাভ নাই। ৩০ ঘণ্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকায় না গেলে কিচ্ছু আসে যায় না।
দীর্ঘদিন পর রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় স্থাপিত নান্দনিক আধুনিক মানের দুই তলা নতুন ভবনে ঠিকানা পেল ঢাকা জেলা আওয়ামী লীগ। ভবনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। ঢাকা জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সংসদ সদস্যরা বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তর পরবর্তী সব ক্ষমতাসীনরাই আওয়ামী লীগকে ধ্বংসের চেষ্টা করে বারবার ব্যর্থ হয়েছে। বিএনপি ভোটচুরি করে ক্ষমতায় ছিল বলেই সবাইকে ভোটচোর মনে করে। ভোট যারা চুরি করে, ভোট নিয়ে যারা চিরদিন খেলছে, জনগণের ভাগ্য নিয়ে যারা খেলছে, আমি তাদের (আমেরিকা) বলবো- ওই সন্ত্রাসী দলের দিকে নজর দিন।
আমেরিকার ভিসা নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়। আন্তর্জাতিক আদালতে স্বীকৃত সন্ত্রাসী দল বিএনপির দিকে নজর দেয়ার পরামর্শ দেন তিনি। শেখ হাসিনা বলেন, দেশ ও মানুষের স্বার্থে গড়ে ওঠা আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের মানুষের উন্নয়ন হয়। এটা আজ প্রমাণিত। আওয়ামী লীগ মানুষের সংগঠন, মানুষের কল্যাণে কাজ করে। জাতির পিতা আমাদের সেটা শিখিয়েছেন।
সুনির্দিষ্ট পরিকল্পনার কারণেই সবচাইতে বড় বাজেট দেয়া সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি বাস্তবায়ন করবে সরকার। সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সবসময়ই জনগণের কল্যাণে কাজ করে। দল যখনই ক্ষমতায় আসে তখনই জনগণের ভাগ্যের পরিবর্তন হয়, দেশের উন্নয়ন হয়। আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছি এবং একে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।
ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও করোনার কারণে সৃষ্ট জ্বালানি সংকটে বিদ্যুৎ পরিস্থিতিতে সমস্যা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, সংকট সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়েই সব সংকট মোকাবেলা করে যাচ্ছে।
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্র
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?