আম বাগানে পুলিশ মোতায়েনের নির্দেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১৬ ৯ এপ্রিল ২০১৯
ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে আগামী ৭ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বড় আম বাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশ দিলেন হাইকোর্ট।
পাশাপাশি ফলের বাজার ও আড়তগুলোতে আমসহ অন্যান্য ফলে রাসায়নিক মেশানো হচ্ছে কিনা, তা নজরদারি করতে জেলা প্রশাসন, পুলিশ ও র্যাবের সমন্বয়ে টিম গঠনের নির্দেশনা দিয়েছেন আদালত।
আসন্ন আম মৌসুমকে সামনে রেখে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এই নির্দেশ দেন।
আবেদনকারী সংগঠনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।
মনজিল মোরসেদ বলেন, আইজিপি, র্যাবের মহাপরিচালক, বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালককে (কেমিক্যাল টেস্টিং উইং) দেশের বড় বড় ফলের বাজার ও আড়তগুলো মনিটরিংয়ে টিম গঠনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
আর পুলিশ মোতায়েনের নির্দেশনাটি দেওয়া হয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনার, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজিকে। তাছাড়া রাজশাহী অঞ্চলসহ দেশের যেসব জেলায় বড় আম বাগান রয়েছে, সেখানে পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনকে মনিটরিং টিমে যুক্ত হওয়ার নির্দেশনাও রয়েছে এ সংক্রান্ত ২০১২ সালের রায়ে।
আগামী এক মাসের মধ্যে আদেশ বাস্তবায়ন করে শিল্প সচিব, স্বরাষ্ট্র সচিব, খাদ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক, র্যাবের মহাপরিচালক, বিএসটিআইয়ের পরিচালক (কেমিক্যাল টেস্টিং উইং), রাজশাহী বিভাগীয় কমিশনার, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং এনবিআর চেয়ারম্যানকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ফলে ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ রোধে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি একটি রায় দিয়েছিলেন। সে রায়ে মামলাটি চলমান ছিল। কিন্তু এ বছর আমের মৌসুম সামনে রেখে গেল রোববার আবার হাই কোর্টে আবেদন করা হয়। এর প্রেক্ষিতে আজ এ আদেশ দিলেন আদালত।
আমের রাজধানী চাঁপাই নবাবগঞ্জে এবার ৩২ হাজার হেক্টর জমির বাগানে আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ মেট্রিক টন। আর ১৮ হাজার হেক্টর আম বাগানে রাজশাহীর লক্ষ্যমাত্রা ২ লাখ ১৩ হাজার মেট্রিক টন আম।
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে শঙ্কা
- পরীমনির যৌন হয়রানি মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
- রাষ্ট্রপতি নির্বাচন: দুই মনোনয়নপত্র নিল বিএনপি
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৮
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ফের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ
- এবার নাটক ‘ছোট ছেলে’
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- বাগেরহাটে একই পরিবারের তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- এলপিজির দাম বাড়ল
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা?
















