আয়ের চেয়ে ব্যয় বেশি জামায়াতের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২৯ ৩০ জুলাই ২০২৬
জাতীয় সংসদে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর গত বছরে ব্যয় মোট আয়ের তুলনায় কিছুটা বেশি। তবুও আগের বছরের সঞ্চিত অর্থের কারণে ২০২৫ সাল শেষে ১৫ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৪২৮ টাকার সমাপনী স্থিতি বজায় রয়েছে দলটির।
নির্বাচন কমিশনে (ইসি) জামায়াতের দাখিলকৃত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের অডিট প্রতিবেদন ইসিতে জমা দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে জামায়াতের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত অডিট প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ইসির সিনিয়র সচিব আখতার আহমেদেরও কাছে এই হিসাব দাখিল করেন।
জামায়াতের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরুতে দলটির প্রারম্ভিক স্থিতি ছিল ১৫ কোটি ৭৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা। এরপর সদস্যদের অনুদান, চাঁদা ও অন্যান্য উৎস থেকে তাদের মোট আয় হয় ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। ফলে প্রারম্ভিক স্থিতিসহ মোট তহবিলের পরিমাণ দাঁড়ায় ৩৯ কোটি ৪১ লাখ ৩১ হাজার ৩৬২ টাকা।
একই সময়ে রাজনৈতিক কার্যক্রম, সাংগঠনিক পরিচালনা এবং অন্যান্য আনুষঙ্গিক খাতে জামায়াতের মোট ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা। অর্থাৎ বছরের অর্জিত আয়ের তুলনায় ব্যয় ছিল ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা বেশি।
তবে আগের বছরের উদ্বৃত্ত অর্থ থাকায় আর্থিক অবস্থানে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। অডিট প্রতিবেদনে বলা হয়, বছর শেষে জামায়াতের হাতে নগদ রয়েছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা। বিভিন্ন ব্যাংকে জমা রয়েছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা। সব মিলিয়ে দলটির সমাপনী স্থিতি দাঁড়িয়েছে ১৫ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৪২৮ টাকা।
এহসানুল মাহবুব জুবায়েরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “৩১ জুলাই হিসাব দাখিলের শেষ দিন। তাই আমরা এই হিসাব এদিন জমা দিয়েছি ইসিতে।”
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী