ইন্দো-চীন অস্থিরতার শেষ কোথায়?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪২ ১৮ জুন ২০২০
সীমান্ত বৈরিতা প্রায় ছয় দশকের। কিন্তু নিকট অতীতে এমন প্রাণহানির ঘটনা কখনো ঘটেনি। দ্বন্দ্ব আছে। আছে সীমানা লঙ্ঘন ও জবরদখলের অভিযোগ-পাল্টা অভিযোগ। উত্তেজনা আছে, কিন্তু সেই অর্থে যুদ্ধ বাধেনি সাম্প্রতিক কয়েক দশকে। ত্রুটিপূর্ণ সীমান্তরেখা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে প্রায়ই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কখনো কখনো হাতাহাতি, ধস্তাধস্তিও বেধে যায়। একে অন্যের দিকে পাথর ছুড়তেও দেখা গেছে অতীতে। কিন্তু গত অন্তত সাড়ে চার দশকে কোনো পক্ষকেই গুলি চালাতে দেখা যায়নি। সোমবারও এর ব্যতিক্রম কিছু হয়নি। তার পরও প্রাণহানি ঘটল।
৩ হাজার ৪৪০ কিলোমিটারের বেশি দীর্ঘ লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও চীনকে এভাবেই বিবাদে ব্যস্ত রেখেছে সেই ১৯৬২ সাল থেকে। এলএসিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় অমীমাংসিত স্থল সীমান্তরেখা।
সোমবারের লাদাখে নজিরবিহীন সংঘর্ষে সাড়ে চার দশকের মধ্যে এ প্রথম প্রাণহানির ঘটনা ঘটল। কেবল ভারতেরই অন্তত ২০ সেনা নিহত হয়েছেন। চীনের কেউ হতাহত হয়েছেন কিনা, তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। ইন্দো-চীন সীমান্ত বিরোধ নতুন করে প্রাণহানির কারণ হয়ে দাঁড়ানোয় তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে শান্তিকামীদের জন্য।
নিরাপত্তা বিশ্লেষকরা পরিস্থিতি খুব একটা সুবিধার দেখছেন না। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির সিকিউরিটি স্টাডিজের অধ্যাপক ড. ভিপিন নারাং বলেছেন, ‘পরিস্থিতি খারাপ, খুবই খারাপের দিকে এগোচ্ছে। যখন প্রাণহানির ঘটনা ঘটে, তখন পরিস্থিতি শান্ত রাখা বিবদমান দুই পক্ষের জন্যই কঠিন হয়ে পড়ে।’
দি ইকোনমিস্ট ম্যাগাজিনের প্রতিরক্ষাবিষয়ক সম্পাদক শশাঙ্ক জোশি সোমবারের ঘটনাকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে বলেছেন, ‘৪৫ বছরে একটিও গুলি চলল না। অথচ এক সন্ধ্যাতেই পাথর ছোড়াছুড়ি আর লাঠি নিয়ে মারামারিতে অন্তত ২০ সেনার প্রাণ গেল।’
সীমান্ত বিরোধ নিয়ে কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা বিরাজ করছে ভারত ও চীনের মধ্যে। দুই দেশের সেনারা কয়েক দফায় ধস্তাধস্তি ও পাথর ছোড়াছুড়িও করেছে। কিন্তু এসব ঘটনায় কেউ মারা যাননি। সোমবার সেই ঘাটতি পূরণ হয়ে গেল। তাহলে কি বলা যায়, দুই দেশ আক্ষরিক অর্থে যুদ্ধের দিকে এগোচ্ছে?
নয়াদিল্লির দীর্ঘদিনের অভিযোগ, চীন তাদের ৩৮ হাজার বর্গকিলোমিটারের মতো এলাকা দখল করে রেখেছে। আর তাদের সাম্প্রতিকতম দাবি, মে মাসের শুরুর দিকে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পড়েছে চীনা সেনারা। সেখানে তারা পরিখা খনন করেছে ও তাঁবু গেড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে সে সময় জানানো হয়েছিল। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুক্লা বলেছেন, চীনা সেনারা কেবল গত এক মাসেই ৬০ বর্গকিলোমিটারের মতো জায়গা দখল করে নিয়েছে।
এদিকে চীন সীমান্তে সামরিক শক্তি বাড়াতে শুরু করেছে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে স্থাপনকৃত একটি বিমানঘাঁটিতে যাতায়াতের জন্য ভারতের কয়েকশ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণকে কেন্দ্র করে। ভারত ২০০৮ সালে তাদের ওই বিমান ঘাঁটি পুনরায় সচল করেছিল। আর সংযোগ সড়কটি নির্মাণ হয়েছে এলএসির কাছ দিয়েই।
গত কয়েক সপ্তাহ ধরে ভারত ও চীন উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলাপ-আলোচনা চালাচ্ছিল। কিন্তু সোমবারের ঘটনা উত্তেজনার সলতেতে ঘি ঢেলে দিল। এখন কেবল আগুনের তেজ বাড়ার পালা। সূত্র: বিবিসি
- অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
- প্রতিদিন হাততালি দিলে যে ৫ উপকার মিলবে
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- ২০২৭ সালে চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- ডেঙ্গু: এডিস মশা সম্পর্কে যেসব তথ্য জানা জরুরি
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির






