ইসরায়েলি সেনারা আমাদের কপালে লেজার তাক করেছিল: শহিদুল আলম
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৫৩ ১২ অক্টোবর ২০২৫
ইসরায়েলের কারাগারে আটক থাকার সময় বিভিন্ন অস্ত্রের মুখে ভয় দেখিয়ে মানসিক নির্যাতন করা হয়েছে বলে জানিয়েছেন আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। শনিবার বিকেলে রাজধানীর দৃক পাঠ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া থেকে শুরু করে মুক্তি পেয়ে দেশে ফেরার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
ইসরায়েলি বাহিনীর জাহাজে ওঠার বর্ণনা দিয়ে তিনি বলেন, “ওরা যখন আমাদের জাহাজে নামে, আমি গুনে ৩৯ পর্যন্ত পৌঁছাই। তবে অনুমান করি, মোট ৫০ জনের মতো ছিল। পুরুষরা ছিল পুরো কমব্যাট গিয়ারে সজ্জিত, আর কিছু নারীও ছিল যারা বেসামরিক পোশাকে থাকলেও সবার হাতে ছিল অস্ত্র।”
তিনি আরও বলেন, “পুরুষদের হাতে ছিল বিভিন্ন ধরনের মেশিনগান। কিছু স্নাইপার রাইফেল, লেজার বুলেট ও সাইলেন্সার লাগানো অস্ত্র। মাথায় ছিল নাইট ভিশন, হেলমেটে লাগানো ক্যামেরা (সম্ভবত গো-প্রো), বাইনোকুলার এবং অজানা গোলাপি রঙের টিউব বা গ্রেনেড জাতীয় বস্তু।”
বন্দী করার সময়কার ভয়ংকর অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে শহিদুল আলম বলেন, “হঠাৎ আমি আর খশিম লক্ষ্য করি আমাদের কপালের ওপর লেজারের আলো পড়েছে। লেজারের আলো কিন্তু একদম আমাদের কপালের ওপর তাক করা। আমরা তাড়াতাড়ি মোবাইল ফেলে দিলাম।”
তিনি বলেন, “ভয় দেখানোর জন্য এটা করে কি না, জানি না। তবে তাদের প্রত্যেকের হাতেই বন্দুক ছিল। এভাবে জাহাজে নেমে পুরোটা দখল করে তারা আমাদের ভয় দেখায়। এরপর আমাদের একে একে ভেতরে নিয়ে যায়।”
“কোনো কথা বলার সুযোগ ছিল না। একেবারে বন্দুক তাক করে দাঁড়িয়ে ছিল। আমাদের কীভাবে বসতে হবে, কী করতে হবে, সব বলে দিল। তখন আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে, গাজায় যাওয়ার আর সুযোগ নেই, আমরা সম্ভবত ইসরায়েলি জেলের দিকেই যাচ্ছি।”
হামাস সমর্থক দাবি করে আতঙ্ক তৈরির চেষ্টার কথাও বলেন তিনি। “আমাদের ৮ অক্টোবর অপহরণ করা হয়। আমরা যখন অন্য ফ্লোটিলার কারণে ৬ তারিখে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়ে দেরি করছিলাম, তখন থেকেই তারা বলে যাচ্ছিল যে আমরা হামাস সমর্থনকারী।” বন্দী থাকাকালে স্যানিটেশন ও পর্যাপ্ত পানির সংকটের কথাও তুলে ধরেন তিনি।
“মেঝেতেও শোয়ার জায়গা ছিল না। আমি যেখান থেকে কাজ করি, সেখানেই স্লিপিং ব্যাগ পেতে থাকতাম,” বলেন তিনি। “আমাদের জন্য কোনো শৌচাগার ছিল না, পানির ব্যবস্থাও ছিল না। এতগুলো মানুষকে সামাল দেওয়ার মতো অবস্থায় জাহাজটি ছিল না।”
এই সময়ে জোরালো ভূমিকা রাখায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেন শহিদুল আলম। তিনি বলেন, “আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস যেভাবে সাড়া দিয়েছেন, শক্তিশালী ও জোরালো ভূমিকা রেখেছেন, সেটাও অসাধারণ। কারণ এই বাঘা বাঘা দেশগুলোর কোনো নেতা বা নেত্রী কিন্তু কিছুই বলেননি।”
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৮
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ফের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ
- এবার নাটক ‘ছোট ছেলে’
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- বাগেরহাটে একই পরিবারের তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরু
- ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা?
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- সৌদি’র নৌ-প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৩ দেশ
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- ২৭ ক্রিকেট বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত
- হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- ৪০০০ কোটির ‘রামায়ণ’: ট্রেলারে রাম-রাবণের লড়াইয়ের ঝলক
- প্রক্রিয়াজাত খাবার কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কী বলছে গবেষণা
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- এবার সরকার বদলের হুমকি ককরোচ জনতা পার্টির
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- এলপিজির দাম বাড়ল
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
















