ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪৭ ৩ আগস্ট ২০২৬
গত ২০২৫ পঞ্জিকা বর্ষের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি, জামায়াতসহ নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, কোনো সাড়া না দেওয়ায় ৮ দলকে শিগগিরই আইন অনুযায়ী নোটিশ পাঠানো হবে।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব এসব তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, “ইসিতে বর্তমানে নিবন্ধিত মোট ৫৯টি রাজনৈতিক দল রয়েছে। এদের মধ্যে একটি দলের কার্যক্রম স্থগিত রয়েছে। বাকি ৫৮টি দলের মধ্যে ৩৮টি দল আয়-ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ে দাখিল করেছে। এছাড়া ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছে। বাকি ৮টি দল ইসি বা নির্বাচন কমিশনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি।”
আইন অনুযায়ী কোনো সাড়া না দেওয়া দলগুলোকে শিগগিরই নোটিশ পাঠানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন ও আইন সংশোধন
ইসি সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন সংশোধনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধনের জন্য ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত প্রস্তাবে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা স্পষ্ট করার পাশাপাশি দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপির বিষয়ে নতুন দিকনির্দেশনা যুক্ত করা হয়েছে। এই সুপারিশগুলো দ্রুতই চূড়ান্ত পর্যালোচনার জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত
নির্বাচনি প্রস্তুতি ও আগাম সময়সীমা
নির্বাচনি প্রস্তুতি ও সময়সীমা ব্যাখ্যার বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “একটি সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের জন্য মূলত তিনটি প্রধান ধাপ পার হতে হয়। আইন ও বিধিমালা প্রণয়ন ও সংশোধন, নির্বাচনি সরঞ্জামাদি সংগ্রহ এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ।”
তিনি বলেন, “তফসিল ঘোষণা থেকে ভোটের তারিখ পর্যন্ত সাধারণত ৪৫ দিনের ব্যবধান রাখা হয়। ভোটার তালিকা চূড়ান্ত করে মুদ্রণে আরও প্রায় দেড় মাস সময়ের প্রয়োজন পড়ে। সে হিসেবে একটি পূর্ণাঙ্গ নির্বাচনের জন্য অন্তত তিন মাসের একটি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন বা আগাম প্রস্তুতি অপরিহার্য।”
পাশাপাশি ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে গত ৩১ জুলাইয়ের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের তথ্য নিয়ে বর্তমানে কাজ চলছে বলেও তিনি নিশ্চিত করেন।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো



