ঈদের দিন বৃষ্টি হবে, তাপমাত্রাও বাড়বে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২২ ১১ আগস্ট ২০১৯
ঈদুল আজহা’র দিনটি কেমন যাবে, বৃষ্টি হবে নাকি রোদ থাকবে, মুসল্লিদের জানার আগ্রহ ব্যাপক। বৃষ্টির সম্ভাবনা থাকলে ঈদ নামাজে ছাতা, শামিয়ানা, জায়নামাজসহ আনুষঙ্গিক প্রস্তুতির বিষয় থাকে।
আবহাওয়া অফিসের তথ্য বলছে, ঈদের দিন ঢাকায় বৃষ্টি ঝরবে। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। সময় যত গড়াবে, বৃষ্টির ধরন পাল্টে মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। ঢাকার বাইরেও বলার মতো সুখবর নেই। ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিভাগেও ঈদের দিন বৃষ্টি হবে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে বিদায় নিতে চলেছে শ্রাবণ মাস। বাংলা পঞ্জিকা অনুসারে বর্ষার শেষ মাসটির আর বাকি মাত্র তিন দিন। গত মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি এরই মধ্যে দুর্বল হয়ে গেছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু তেমন সক্রিয় নেই। বাতাসে জলীয়বাষ্প অনেক বেশি থাকায় রোদের প্রখরতা বাড়বে। আগামী কয়েক দিন তাপমাত্রা ৩৩ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে।
আবহাওয়া কর্মকর্তা আবুল কালাম মল্লিক জানান, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু তেমন সক্রিয় না থাকলেও আজ রবিবার থেকে পরবর্তী তিন দিন মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে। কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারি বর্ষণও হতে পারে। তবে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা ক্ষীণ। তাই নৌপথে চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না। সমুদ্রপথেও চলাচলে কোনো সমস্যা হবে না।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগস্ট মাসে বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একটি নিম্নচাপে রূপ নিতে পারে। দেশের কয়েকটি স্থানে এই মাসে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি হতে পারে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ


