ঈদে ঢাকা ছাড়ছে মানুষ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১৫ ৮ আগস্ট ২০১৯
প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছে মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।
ঈদ উপলক্ষ্যে মানুষ গ্রামে ফিরতে শুরু করেছে । সরকার-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী সবাই ঈদের শেষ কর্মদিবসে অফিসে হাজিরা দিয়েই বেড়িয়ে পড়েছেন বাড়ির পথে। রাজধানীতে এখন গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল; সদরঘাট নদীবন্দর আর কমলাপুর রেলস্টেশনে জনস্রোত।
রেল কর্মকর্তারা বলছেন, ঈদযাত্রায় প্রচুর যাত্রীর চাপ থাকায় ট্রেনের গতি যেমন কম থাকে, তেমনি প্রতি স্টেশনে যাত্রী ওঠা-নামা করতে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি লাগছে।
বৃহস্পতিবার রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি পৌনে তিন ঘণ্টা দেরি করে সকাল পৌনে নয়টায় রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।
একইভাবে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস প্রায় দুই ঘণ্টা দেরি করে সকাল সোয়া আটটায় কমলাপুর ছেড়ে যায়।
চিলাহাটিগামী নীলসাগর সকাল আটটায় ছাড়ার কথা থাকলেও ১১টা কমলাপুর ছেড়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন রুটে ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে।
স্পেশাল ট্রেনগুলো হচ্ছে- দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, খুলনা ঈদ স্পেশাল ও লালমনি ঈদ স্পেশাল। ঈদের আগে ও পরে চলবে এ ট্রেনগুলো।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বলেন, ঈদে অতিরিক্ত যাত্রীর কারণে গতি কম ও স্টেশনে যাত্রী বেশি থাকায় ওঠা-নামা করতে সময় বেশি লাগে। ট্রেনগুলো নির্ধারিত সময়ের পর ঢাকায় আসছে। ফলে ঢাকা থেকে ট্রেনগুলো ছেড়ে যেতে দেরি হচ্ছে।এজন্য কিছুটা দেরি হচ্ছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে ট্রেনের যাত্রা দেরিতে না হয়।
ট্রেন স্টেশনের মতো বাস টার্মিনাল ও লঞ্চেও ঢাকা ছেড়ে মানুষের ভিড় দেখা গেছে। গাবতলী ও সায়েদাবাদের পরিবহনের কাউন্টারগুলোতে সামনে বাসের জন্য অপেক্ষা করছেন বহু মানুষ। প্রতিটি কাউন্টার থেকে সময়মতোই বাস ছেড়ে যাচ্ছে। সদরঘাটের ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে যাত্রীর চাপ বেশি দেখা গেছে।
সদরঘাট থেকে ঈদের বিশেষ অতিরিক্ত লঞ্চযাত্রা শুরু হয়েছে। ঢাকা-বরিশাল নৌপথে অন্যান্য সময়ে ২১টি লঞ্চ চলাচল করে। ঈদ সামনে রেখে ট্রিপের সংখ্যা বাড়িয়ে ৫০টির বেশি করা হয়েছে । ঈদযাত্রায় এই রুটে দুই শতাধিক নৌযান চলাচল করবে।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










