ঢাকা, ২০ সেপ্টেম্বর রোববার, ২০২৬ || ৫ আশ্বিন ১৪৩৩
good-food
১৬

উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৫ ২০ সেপ্টেম্বর ২০২৬  

বাংলাদেশের অর্থনীতিতে বড় অঙ্কের প্রবৃদ্ধি হলেও তা সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কতটা ভূমিকা রাখছে, তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিবছর লাখ লাখ তরুণ উচ্চশিক্ষা শেষ করে চাকরির বাজারে প্রবেশ করছেন, কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সংগতিপূর্ণ কাজ মিলছে না। প্রবৃদ্ধি বাড়লেও কর্মসংস্থান না বাড়ার এই বৈপরীত্যে শিক্ষিত তরুণদের মধ্যে জন্ম নিচ্ছে গভীর হতাশা ও তীব্র ক্ষোভ।

বিশ্বব্যাংকের গবেষণা প্রতিবেদন ‘স্ট্রাকচারাল শিফট ইন জব ক্রিয়েশন: এভিডেন্স ফ্রম বাংলাদেশ’ শীর্ষক নথিতে তরুণদের এই সংকটকে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। 

এতে দেখা যায়, ২০১৩ সালে মোট বেকার জনগোষ্ঠীর মধ্যে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের উচ্চশিক্ষিত তরুণের অংশ ছিল ৯ দশমিক ৭ শতাংশ। ২০১৬ সালে এই হার বেড়ে হয় ১৩ দশমিক ৪ শতাংশ। আর ২০২২ সালে তা এক লাফে বেড়ে দাঁড়ায় ২৭ দশমিক ৮ শতাংশে।

শহরের শ্রমবাজারে কাজের সুযোগ কতটা রুদ্ধ হয়ে পড়েছে, প্রতিবেদনে তার প্রমাণ রয়েছে। ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে নগর এলাকায় বার্ষিক কর্মসংস্থান বৃদ্ধির গতি কমেছে প্রায় ৭ লাখ। বর্তমানে দেশের মোট কর্মসংস্থানের ৮৪ দশমিক ৯ শতাংশই অনানুষ্ঠানিক। পুরুষদের ক্ষেত্রে এ হার ৭৮ দশমিক ৪ শতাংশ হলেও নারীদের মধ্যে তা ৯৬ দশমিক ৬ শতাংশ। ফলে সুযোগের অভাবে শিক্ষিত নারীরা সবচেয়ে বেশি বেকার থাকছেন।

তৈরি পোশাক খাতের শীর্ষ কারখানাগুলো মোট করপোরেট রাজস্বের প্রায় অর্ধেক আনলেও আনুষ্ঠানিক খাতে প্রতি ১২ জনের মধ্যে মাত্র একজনের কাজের সংস্থান করছে। বিদেশি বিনিয়োগের ঘাটতি ও ব্যবসা পরিচালনায় নানা বাধার কারণে আনুষ্ঠানিক খাতের বিস্তার ঘটেনি। এই বঞ্চনা ও কর্মসংস্থানহীনতার ক্ষোভই পরবর্তীতে ২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান ও রাষ্ট্রক্ষমতার পটপরিবর্তনে অন্যতম প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর