একই পরিবারের দুই শিশুসহ চারজনের লাশ উদ্ধার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:০৭ ১৭ ডিসেম্বর ২০১৮
প্রতীকী ছবি সংগৃহীত
চাঁদপুর সদর উপজেলায় এক বাড়িতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুটি শিশু আছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা
আজ সোমবার সকালে দেবপুর গ্রামের বড় হুজুরের বাড়িতে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহত ব্যক্তিরা হচ্ছেন মাইনুদ্দীন (২৬), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (২৪), তাঁর দুই সন্তান মিথিলা (৫) ও সিয়াম (১)।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল থেকে চাঁদপুর সদর পুলিশ সুপার সার্কেল মো. জাহেদ পারভেজ জানিয়েছেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা এখনো বোঝা যাচ্ছে না। কারণ, পুলিশ এসে ঘরের আড়ার সঙ্গে মাইনুদ্দীনের ঝুলন্ত লাশ দেখতে পায়। বাড়ির পাশের পুকুরে ফাতেমা বেগমের লাশ ভাসছিল। ঘরে দুই শিশুর লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুদের গলাটিপে হত্যা করা হয়েছে।
রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-মামুন পাটোয়ারী জানান, মাঈন উদ্দিন চট্টগ্রামে একটি বেকারিতে কাজ করতো। দু'দিন আগে সে বাড়িতে আসে। রোববার সে ছেলেকে নিয়ে পারিবারিক কবরস্থান পরিষ্কার করে এবং তা ভিডিও করে তার প্রবাসী ভাইকে পাঠায়।
এছাড়া রাতে তার ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেয়া হয়েছে, তাতে লেখা আছে 'আমি মরে যাবো। এর জন্য দায়ী থাকবে আমার শ্বশুর ও শাশুড়ি।' ওই স্ট্যাটাস থেকে মাঈনউদ্দিনের প্রবাসী ভাই তার মাকে বিষয়টি জানায়। পরে সকালে মাঈনউদ্দিন, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ পাওয়া গেল।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রোববার মাইনুদ্দীন চট্টগ্রাম থেকে চাঁদপুর আসেন। তিনি রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মৃত্যুবিষয়ক একটি ভিডিও পোস্ট করেন। লাশগুলো এখনো ঘটনাস্থলে রয়েছে। পুলিশ প্রাথমিক কাজ শেষে, ময়নাতদন্তের জন্য লাশগুলো নিয়ে যাবে।
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?