ঢাকা, ১৪ আগস্ট শুক্রবার, ২০২৬ || ২৯ শ্রাবণ ১৪৩৩
good-food
৯৮২

একটা ছবির দাম ২২৫ কোটি ৮৪ লাখ টাকা!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪১ ২৮ অক্টোবর ২০১৯  

ইতালির বিখ্যাত চিত্রশিল্পী চিমাবুয়ের আঁকা একটি চিত্রকর্ম। পাওয়া গিয়েছিল ফ্রান্সে এক বৃদ্ধার রান্নাঘরে। নিলামে সেটি বিক্রি হলো রেকর্ড গড়া দামে।  

রোববার চিত্রকর্মটির দাম ওঠে ২৪ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২২৫ কোটি ৮৪ লাখ টাকা।

বিবিসি জানায়,  ‘ক্রাইস্ট মকড’ নামের চিত্রকর্মটি গেল মাসে প্যারিসের কাছাকাছি একটি শহরে এক বৃদ্ধার রান্নাঘরে খুঁজে পাওয়া যায়। ওই নারী ভেবেছিলেন, এটি কোনো প্রাচীন ধর্মীয় দেবতার ছবি, আর দামও খুবই কম। 

কিন্তু, রোববার নিলামে তোলার পর রেনেসাঁ যুগের চিত্রকর্মটি আগের রেকর্ড ভেঙে দিল। নিলামে মাত্র ছয় মিলিয়ন ইউরো বা ৫৫ কোটি টাকার মতো দামে উঠবে ধারণা করা হলেও এদিন সেটি বিক্রি হয়েছে প্রায় চারগুণ দামে। এখন মধ্যযুগীয় চিত্রকর্মের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়াটির নাম ‘ক্রাইস্ট মকড’।

আকটিয়ন অকশন হাউস জানিয়েছে, উত্তর ফ্রান্সের অজ্ঞাত এক ধনকুবের দুর্লভ চিত্রকর্মটি কিনে নিয়েছেন।
 

শিল্প-সাহিত্য বিভাগের পাঠকপ্রিয় খবর