একাদশ সংসদের যাত্রা শুরু, টানা তৃতীয়বার স্পিকার শিরিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:২৮ ৩০ জানুয়ারি ২০১৯
টানা তৃতীয়বারের মত জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন শিরীন শারমিন চৌধুরী।
আর ডেপুটি স্পিকার হিসেবে থাকছেন ফজলে রাব্বী মিয়াই ।
বুধবার বিকেলে একাদশ সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই নিয়ম অনুযায়ী এই দুজনকে নির্বাচিত করা হয়।
স্পিকার পদে শিরীন শারমিনের নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমর্থন করেন নূর-ই-আলম চৌধুরী ।
বিকেল ৩ টায় ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রথমে স্পিকার নির্বাচন হয়।
প্রস্তাবটি ভোটে দিলে ‘হ্যাঁ’বলে তাতে সমর্থন জানান সংসদ সদস্যরা।
পরে অধিবেশন কিছু সময়ের জন্য বিরতি দেয়া হয়।
এসময় নির্বাচিত স্পিকার শিরীন শারমিন সংসদ ভবনে অবস্থানরত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শপথ নেন।
পরে শিরীন শারমিন অধিবেশনে এসে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন।
ডেপুটি স্পিকার পদে ফজলে রাব্বী মিয়ার নাম প্রস্তাব করেন হুইপ আতিউর রহমান আতিক এবং তা সমর্থন করেন হুইপ ইকবালুর রহিম।
প্রস্তাবটি ভোটে দিলে সব সংসদ সদস্য ‘হ্যাঁ’ বলে সমর্থন জানান।
পরে ডেপুটি স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এর আগে বিকেল ৩টায় ফজলে রাব্বীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
বিদায়ী স্পিকার শিরীন শারমিন এবারো ওই পদে প্রার্থী হওয়ায় নিয়ম অনুযায়ী তিনি অধিবেশনে সভাপতিত্ব করেননি।
স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের সময় সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, রওশন এরশাদসহ আওয়ামী লীগ ও তার শরিক এবং বিরোধী দলের বেশিরভাগ সদস্যরা উপস্থিত ছিলেন।
নবম সংসদের শেষ দিকে জিল্লুর রহমানের মৃত্যুর পর আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে শূন্য হয় স্পিকারের আসন। সেই স্থানে আসেন সংসদ সদস্য শিরীন শারমিন।
সেবার প্রথমবারের মতো আইনসভায় এসে চার বছরের অভিজ্ঞতাকে পুঁজি করেই সংসদ প্রধানের পদে বসেন শিরীন শারমিন। আর এই পদে তিনি প্রথম নারী।
নবম সংসদে সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলান শিরীন।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে পৈত্রিক এলাকা নোয়াখালীর চাটখিল আসনে সরাসরি অংশ নিতে চাইলেও আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। এরপর সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদে যেতে আওয়ামী লীগের মনোনয়ন চান তিনি।
ওই সময় শেখ হাসিনা রংপুর-৬ (পীরগঞ্জ) আসনটি ছেড়ে দিয়ে সেখানে উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী করেন শিরীন শারমিনকে। ওই সময় উপনির্বাচনে আর কেউ প্রার্থী না হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শিরীন শারমিন।
দশম সংসদেও স্পিকারের চেয়ারে থেকে যান শিরীন শারমিন, আর ডেপুটি স্পিকারের দায়িত্বে আসেন জাতীয় পার্টির একসময়ের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকেই নির্বাচিত হন শিরীন শারমিন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও এই পদে রাখার বিষয়ে রংপুরে নির্বাচনী জনসভায় ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পেশায় আইনজীবী শিরীন শারমিনের জন্ম ১৯৬৬ সালে ৬ অক্টোবর ঢাকায়। তার বাবা রফিকউল্লাহ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব; মা অধ্যাপক নাইয়ার সুলতানা বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য ছিলেন।
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- কাঁচকলার কত গুণ?
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির





