এনআরসি থেকে বাদ পড়া কেউ বাংলাদেশি নন: মোমেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৪১ ১ সেপ্টেম্বর ২০১৯
ভারতের বিজেপিশাসিত অসমের সদ্য প্রকাশিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে যে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন বাদ পড়েছেন, তারা কেউ বাংলাদেশি নন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
শনিবার ভারতের নিউজ চ্যানেল টাইমস নাউকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। মোমেন তার প্রতিক্রিয়ায় জানান, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর তাকে বলেছেন যে, এ বিষয়টি সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ একটি বিষয়। এ নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কোনো পরিস্থিতিতেই বাংলাদেশে তার প্রভাব পড়বে না।’
নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া লোকেরা বাংলাদেশি কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘আমি এটা মনে করি না। যদি কোনো বাংলাদেশি থেকেও থাকেন তারা ১৯৪৭ সালের কিংবা ১৯৭১ সালের পূর্বে সেখানে গেছেন। ফলে তারা বছরের পর বছর ধরে সেখানে বাস করছেন। আমি তাদের বাংলাদেশি বলে মনে করি না।’
এনআরসি থেকে বাদ পড়ায় ১৯ লাখ মানুষ আতঙ্কে
মোমেন বলেন, ‘বাংলাদেশিদের ভারতে যাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ অনেক ভালো করছে। ফলে কোনো বাংলাদেশির ভারতে যাওয়ার আগ্রহ নেই। বাংলাদেশে জীবনযাত্রার ব্যয়ের চেয়ে মাথাপিছু আয় অনেক বেশি। ফলে বাংলাদেশিদের ভারতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এনআরসি তালিকাটা কীসের ভিত্তিতে তৈরি হয়েছে সে বিষয়টিও আমি বুঝতে পারছি না।’
এর আগে, অসমের প্রভাবশালী মন্ত্রী ও বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, ‘এনআরসি নিয়ে উৎফুল্লিত হওয়ার কোনো কারণ নেই। ১৯৭৯ সাল থেকে যাদের নাম কাটার জন্য আশা করে আসছি, আজ তাদের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত হলো।’
তিনি বলেন, বিদেশি বিতাড়নে এনআরসি সফল হয়নি, সেজন্য বিদেশি বিতাড়ন করার ‘নতুন চিন্তাধারা’ করা হচ্ছে। বাংলাদেশিদের বহিষ্কার করতে এনআরসি কোনও কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল নয়। অপেক্ষা করুন, আপনারা বিজেপির শাসনে আরও ফাইনাল দেখতে পাবেন বলেও তিনি মন্তব্য করেন।
গতকাল (শনিবার) প্রকাশিত এনআরসির চূড়ান্ত তালিকায় ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এনআরসি কর্তৃপক্ষের প্রকাশিত তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের নাম। বাদ পড়াদের মধ্যে রয়েছে ১১ লাখেরও বেশি হিন্দু বাঙালি। ছয় লাখের কিছু বেশি মুসলমান। বাকি দুই লাখের মধ্যে রয়েছে বিহারী, নেপালী, লেপচা প্রভৃতি।
আগে এনআরসির চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়েছিল ৪৩ লাখ মানুষের নাম। এর মধ্যে দুই লাখ অবাঙালি, ২৬ লাখ হিন্দু বাঙালি, বাকি সব বাঙালি মুসলমান।
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

