এনসিপির সমাবেশে বাস ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নেই
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৫:৫৭ ২ মার্চ ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে পিরোজপুরে জেলা প্রশাসকের সহায়তায় সরকারি বাস নিয়ে আসার ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো হস্তক্ষেপ নেই। । মিডিয়ার যেসব খবর আসছে তা অতিরঞ্জিত। শনিবার (মার্চ ১) রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিং-এ তিনি এসব কথা জানান।
শফিকুল আলম বলেন, ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লোক আনতে সরকারিভাবে বাস রিকুইজিশনের ঘটনাকে কেন্দ্র করে যেটি ঘটেছে তা অতিরঞ্জিত। পিরোজপুর বাসের সমাবেশে যোগ দেওয়ার ঘটনায় সরকারের কোনো ভূমিকা নেই।
তিনি বলেন, পিরোজপুরের পাঁচটি বাস রিকুইজিশন করা নিয়ে সামাজিক মাধ্যমে অভিযোগ আসছে, পিরোজপুরের ডিসি অফিস এই কাজে সহায়তা করেছে। এটার কিছু অভিযোগ আমাদের উদ্দেশ্যেও এসেছে যে হয়তো অন্তর্বর্তী সরকার এই বাসগুলো রিকুইজেশন করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আমি এখানে দ্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের এখানে কোনো ভূমিকা নেই।
প্রেস সচিব বলেন, পিরোজপুরের ডিসি এ বিষয়ে জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কয়েকজন কয়েকটি বাস রিকুজেশনের জন্য ডিসিকে চিঠি দিয়েছিল। সেখানে তারা জুলাই বিপ্লবে যারা আহত ও নিহত হয়েছেন এমন পরিবারকে আনতে সহযোগিতা চান। তারা অনুরোধ করেছিল পাঁচটি বাস দিয়ে হেল্প করতে। সেই প্রেক্ষাপটে হয়তো বাসের ব্যাপারে হেল্প করেছেন ডিসি। এ ব্যাপারে ডিসি অফিস থেকে কোন জ্বালানি তেল বা অন্যান্য কোনো খরচ দেওয়া হয়নি বলেও ডিসি জানিয়েছেন।
শফিকুল আলম আরও বলেন, মন্ত্রীপরিষদ সচিবের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। দেশে আরও এ ধরনের আরও কোনো ঘটনা ঘটেছে কিনা সে ব্যাপারে তিনি খোঁজ খবর নিচ্ছেন। তবে মিডিয়ায় যেসব খবর আসছে, তার বেশিরভাগই অতিরঞ্জিত। এই বিষয়ে আমি মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে কথা বলেছি, এতে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নাই। অন্তর্বর্তী সরকার মনে করে, সব রাজনৈতিক দলের জন্য এই সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে। যাতে সুন্দর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সব দল অংশগ্রহণ করতে পারে। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। সব রাজনৈতিক দলের কাছে আমরা সমান। সেই জায়গা থেকে যা বলা হচ্ছে, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই অতিরঞ্জিত বলে আমরা মনে করি।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, পাবনায় গাছ কেটে ১০টি বাসে ডাকাতির খবরও অতিরঞ্জিত। পাবনা পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনা সে রকম নয়। ডাকাতির ঘটনার ১০ মিনিটের মধ্যে পুলিশের টহল টিম উপস্থিত হয়।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

