এরশাদের সম্পত্তি কত, কে কী পাচ্ছেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৮ ১৪ জুলাই ২০১৯
সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ মারা গেছেন। এর পর অনেকের মনেই প্রশ্ন উঠছে– ঠিক কী পরিমাণ সম্পত্তি রেখে গেছেন তিনি। তার রেখে যাওয়া সম্পত্তি পাচ্ছেনই বা কারা?
এরশাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সময় নির্বাচন কমিশনে হলফনামা দেন। সেই তথ্য অনুযায়ী, নগদ, বিভিন্ন ব্যাংকে সঞ্চয়ী হিসাবে জমানো টাকা, এফডিআর ও ডিপিএস মিলিয়েই তার সম্পদের পরিমাণ ৯ কোটি ৯৫ লাখ ২৩ হাজার ৪৪ টাকা। এর বাইরে গাড়ি, ফ্ল্যাট, জমি, শেয়ারসহ অন্যান্য স্থাবর সম্পদের মূল্য মিলিয়ে আরও প্রায় অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক ছিলেন তিনি।
এরশাদ হলফনামায় স্ত্রী রওশনের হাতে নগদ টাকার পরিমাণ উল্লেখ করেন ২৬ কোটি ২০ লাখ ২৯ হাজার ৯৩৩ টাকা। এর বাইরে স্ত্রীর নামে দুটি ব্যাংক হিসাব থাকার কথা জানান তিনি। যার একটি হিসাবে ৪৭ লাখ ৯৮ হাজার ২২ টাকা এবং অপর হিসাবে ২৬ লাখ ৯১ হাজার ৬৯১ টাকা রয়েছে।
এছাড়া এরশাদ তাতে নিজের হাতে নগদের পরিমাণ ২৮ লাখ ৫৩ হাজার ৯৯৮ টাকা এবং ব্যাংকে সঞ্চয়ী হিসাবে ৩৭ লাখ ৬৯ হাজার ৪৬ লাখ টাকা থাকার কথা উল্ল্যেখ করেন। তিনি ইউনিয়ন ব্যাংকে ৫৬ লাখ ১৯ হাজার ৬৮৯ টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৯৪৬ টাকার ঋণ থাকার কথাও বলেন।
পল্লীবন্ধুর এসব স্থাবর-অস্থাবর সম্পদ গত এপ্রিলে নিজের গড়া ট্রাস্টে দান করার কথা জানান। ওই সময় জাপার প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি বলেন, ছেলে এরিখ এরশাদ, একান্ত সচিব মেজর (অব.) খালেদ আক্তার, চাচাতো ভাই মুকুল ও ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীরকে ট্রাস্টের ট্রাস্টি করেন এরশাদ। তবে ট্রাস্টে রাখেননি স্ত্রী রওশন এরশাদ ও ভাই জি এম কাদেরকে।
কিন্তু সেসময় ট্রাস্টি বোর্ডে দান করা সম্পত্তির বিবরণ দেননি এরশাদ। এর আগে জানুয়ারিতেই তিনি নিজের সম্পদের একটি অংশ পরিবারের সদস্যদের মধ্যে বিলিবণ্টন করে দেন। গুলশান-২ নম্বরের বাড়িটি রওশনকে দিয়ে দেন তিনি। আর বারিধারার 'প্রেসিডেন্ট পার্ক' নামের বাড়িটি ছেলে এরিখ এরশাদের নামে দিয়ে গেছেন। পালিত ছেলে আরমানকে গুলশানের একটি ফ্ল্যাট দিয়ে গেছেন। রংপুরে থাকা কোল্ড স্টোরেজ ছাড়াও সেখানকার সব সম্পত্তি ভাই জি এম কাদের ও এক ভাতিজাকে দিয়ে গেছেন।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির প্রধান কার্যালয়টি এবং রংপুর অফিস দলকে দান করে গেছেন এরশাদ। তবে গুলশান-বনানী এলাকায় মার্কেটের দোকানগুলো কে বা কারা পেয়েছেন কিংবা এগুলো বণ্টন করা হয়েছে কি না, সেই বিষয়ে কোনো তথ্য মেলেনি।
জাপা সূত্র জানায়, জীবদ্দশাতেই নিজের সম্পদ বিলিবণ্টনের কাজ শেষ করেন এরশাদ। যাতে তার অবর্তমানে কোনো বিরোধ সৃষ্টি না হয়। স্থাবর-অস্থাবর সম্পদের পাশাপাশি দল কীভাবে চলবে সেটাও ঠিক করে দিয়ে গেছেন তিনি।
গত জানুয়ারিতে এরশাদ ভাই জি এম কাদেরকে উত্তরসূরি ঘোষণা করেন এবং বিরোধীদলীয় উপনেতা মনোনীত করেন। কিন্তু ২২ মার্চ জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান পদ থেকে অপসারণ করেন। পরের দিন তাকে উপনেতার পদ থেকেও সরিয়ে দেন। ধারণা করা হয়েছিল, স্ত্রী রওশন হতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদের উত্তরসূরি। তবে গত ৫ এপ্রিল জি এম কাদেরকে পুনর্বহাল করেন কো-চেয়ারম্যান পদে। পরের দিন ঘোষণা দেন, ছোট ভাই হবেন তার রাজনৈতিক উত্তরাধিকারী।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার সকাল পৌনে ৮টায় এরশাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বন্ধু না: মীর শাহে আলম
- বিশ্বকাপে প্রিয় দল হারলে নিজেকে সামলাবেন যেভাবে
- ফের মিশর মাতাবেন শাকিরা
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮ শিশু, জীবিত উদ্ধার ১৩
- নতুন গাড়ি ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা
- ভারী বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেভাবে খাবেন আদা
- অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন
- গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
- কেয়া পায়েলের রহস্যময় প্রশ্ন নিয়ে আলোচনা তুঙ্গে
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- ৬ বিশ্বকাপ খেলেও ট্রফি ছোঁয়া হলো না রোনালদোর
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফের মিশর মাতাবেন শাকিরা
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- প্রধানমন্ত্রী তারেককে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- রাজপাল যাদবের ৩ মাস জেল



