ঢাকা, ১৩ নভেম্বর শুক্রবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food
১২৩০

এলেন না ঐক্যফ্রন্টের ৭ এমপি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:২১ ৩ জানুয়ারি ২০১৯  

শেষ পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী এমপিদের সঙ্গে শপথ নিলেন না বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ এমপি।

 

গেল রোববারের ভোটে বিজয়ীদের মধ্যে রয়েছেন বিএনপির ৫ জন এবং গণফোরামের ২জন।

 

আজ ৩ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টার পর জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও স্বতন্ত্রভাবে নবনির্বাচিত সদস্যরা শপথ নেন। কিন্তু শপথ নিতে আসেননি ঐক্যফ্রন্টের নির্বাচিত এমপিরা।

 

বিএনপির নির্বাচিত ৫ এমপি হলেন : মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বগুড়া-৬), মোশারফ হোসেন (বগুড়া-৪), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২) ও হারুনুর রশিদ (চাঁপাইনবাবগঞ্জ-৩)। আর গণফোরামের ২ এমপি হলেন : সুলতান মোহাম্মদ মনসুর (মৌলভীবাজার-২) ও মোকাব্বির খান (সিলেট-২)।

 

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই ভোটে অনিয়ম-কারচুপি-জালিয়াতির অভিযোগ তুলে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফলাফল প্রত্যাখ্যান করে জানিয়ে দেন, ‘শপথ নেয়ার প্রশ্নই আসে না। এই নির্বাচনের ফলাফল আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

 

যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘ঐক্যফ্রন্টের সাত এমপিই সংসদে বিরাট ভূমিকা রাখতে পারেন।’ 

 

এছাড়া প্রবীণ আওয়ামী লীগ নেতা ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন।

 

কিন্তু বৃহস্পতিবার বিএনপি বা ঐক্যফ্রন্টের কেউই এলেন না শপথ অনুষ্ঠানে।