এসএসসিতে পাসের হার ৮২.২০ শতাংশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪২ ৬ মে ২০১৯
এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়েছে। এবার ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলের সারসংক্ষেপ তুলে ধরেন।
এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
প্রথানুযায়ী প্রতিবছর ফল ঘোষণার দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেন বোর্ডের চেয়ারম্যানরা। পরে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলের বিস্তারিত তুলে ধরেন। কিন্তু এবার তিনি দেশের বাইরে থাকায় ডা. দীপু মনির হাতে ফল তুলে দেন তারা। এরপর লন্ডনে অবস্থানরত শেখ হাসিনা ফোন করে পাস করা শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসএসসি ও সমমান পরীক্ষায় এবার ২১ লাখ ২৭ হাজার ৮১৫ শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ১০ লাখ ৫৯ হাজার ২৮৮ জন ছাত্রী এবং ১০ লাখ ৬৮ হাজার ৫২৭ জন ছাত্র। এর মধ্যে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ শিক্ষার্থী পাস করেছে।
এ বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ তারিখ শেষ হয়। আর ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ।
এ বছর শুধু এসএসসিতে পাসের হার ৮২.৮০ শতাংশ। আটটি সাধারণ শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিল ১৬ লাখ ৯৪ হাজার ৬৫২ জন, যা গত বছর ছিল ১৬ লাখ ২৪ হাজার ৪২৩ জন। বেড়েছে ৭০ হাজার ২২৯ জন। এর মধ্যে পাস করেছে ১৪ লাখ ৩ হাজার ১৫৭ জন। গত বছর পাস করেছিল ১২ লাখ ৮৯ হাজার ৮০৫ জন। বেড়েছে ১ লাখ ৭৩ হাজার ৬১ জন।
এর মধ্যে যশোর বোর্ডে ৯০.৮৮, ঢাকা বোর্ডে ৭৯.৬২, রাজশাহী বোর্ডে ৯১. ৬৪, দিনাজপুর বোর্ডে ৮৪.১০, চট্টগ্রাম বোর্ডে ৭৮.১১, সিলেট বোর্ডে ৭০.৮৩, বরিশাল বোর্ডে ৭৭.৪১ এবং কুমিল্লা বোর্ডে ৮৭. ১৬ শতাংশ পাস করেছে।
কারিগরি শিক্ষা বোর্ডে ৭২.২৪ শতাংশ, যা গত বছর ছিল ৭১ দশমিক ৯৬ শতাংশ। এ বছর পাসের হার বেড়েছে শূন্য দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৪ হাজার ৭৫১ জন, গত বছর এ সংখ্যা ছিল ৪ হাজার ৪১৩ জন।
আর মাদ্রাসা বোর্ডে ৮৩.০৩ শতাংশ পাস করেছে, যা গত বছর ছিল ৭০. ৮৯ শতাংশ। এ বছর পাসের হার বেড়েছে ১২.১৪। জিপিএ-৫ পেয়েছে মোট ৬ হাজার ২৮৭ জন। গত বছর পেয়েছিল ৩ হাজার ৩৭১ জন।
এছাড়া চলতি বছর বিদেশের ৮টি কেন্দ্রে ৪২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ৩৮৯ জন। মোট পাশের হার ৯১. ৯৬ ভাগ। বিদেশি কেন্দ্রে মোট জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এ বছরের পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীদের অংশ গ্রহণ ও উত্তীর্ণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে সব শিক্ষা বোর্ডে ছাত্রের তুলনায় ছাত্রী ২.১৫ ভাগ বেশি পাস করেছে।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু






