কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, পুলিশ মোতায়েন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১১ ২৯ আগস্ট ২০২৫
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ এবং জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এসময় উভয়পক্ষ একে অপরকে ধাওয়া দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সংঘর্ষের পর কাকরাইলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের জন্য উভয়পক্ষ একে অন্যকে দায়ী করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়।
গণঅধিকার পরিষদের মিডিয়া সমন্বয়ক আবু হানিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এদিন আওয়ামী লীগের সহযোগীদের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
তিনি বলেন, কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি শেষে আমরা পল্টন থেকে নাইটিঙ্গেল মোড়ের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলাম। সেসময় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পেছন থেকে আমাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আনুমানিক তিন শতাধিক মানুষ ছিল। আমরা সন্দেহ করছি, সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের লোকজনও উপস্থিত ছিল।
এই ঘটনার পরপরই কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় পার্টি। জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, গণঅধিকার পরিষদ নেতাকর্মীরা মিছিল থেকে হামলা চালায়। জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতা আহত হয়েছেন এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন।
অন্তর্বর্তী সরকার জনগণ ও রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতাও হারিয়েছে। গণঅধিকার পরিষদকে তাদের 'অসদাচরণের' জন্য ক্ষমা চাইতে হবে এবং সরকারকে এই দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল




