কেন খাবেন দেশি ফল?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৯ ২৩ মে ২০২৩
বাজারে এখন আম, জাম, কাঁঠাল, লিচু ,তরমুজ, আনারসসহ দেশি ফলের সমাহার। ফলমূল কেবল রসনাকেই তৃপ্ত করে না, যোগায় শক্তিও । আয়ুর্বেদের একটি ফর্মুলা হলো, শাকে বাড়ায় মল আর ফলে বাড়ায় বল! কথাটি সব ধরণের ফলের ক্ষেত্রে প্রযোজ্য হলেও দেশি ফলের কথা বিশেষভাবে বলতে হয়।
কারণটাও আয়ুর্বেদেরই সূত্র! আর তা হলো, একটি অঞ্চলে কোনো মৌসুমে যে রোগবালাই হয়ে থাকে তার প্রতিষেধক থাকে সেখানে উৎপন্ন মৌসুমি ফলে। অর্থাৎ, আপনি যদি মৌসুমি ফল খান তাহলে আপনার দেহে সেই মৌসুমের রোগগুলো প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে যাবে।
আমদানিকৃত ফলের চেয়ে দেশজ মৌসুমী ফল অধিক স্বাস্থ্যসম্মত। এর রহস্য হলো দেশি ফলে ক্ষতিকর কেমিকেল ও প্রিজারভেটিভের অনুপস্থিতি। বিদেশ থেকে আমদানি করা ফলে কৃত্রিম প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, যাতে সেগুলো দীর্ঘদিন ভালো থাকে।
কারণ আমদানি-রপ্তানি, হোলসেল-রিটেইলের পুরো প্রক্রিয়া শেষে ফলগুলো ভোক্তার প্লেট অব্দি পৌঁছাতে বেশ কিছুদিন সময় লেগে যায়। এই প্রিজারভেটিভ শরীরের জন্যে ক্ষতিকর। অন্যদিকে, দেশি সিজনাল ফল জোর করে পাকানোর প্রয়োজন যেমন পড়ে না, তেমনি প্রয়োজন হয় না দীর্ঘদিন সংরক্ষণেরও।
কাজেই এগুলোতে ক্ষতিকর কেমিকেল ব্যবহার করার দরকার পড়ে না। এ-কারণে দেশি ফলের স্বাদগন্ধ অটুট থাকে, ফল থাকে টাটকা ও ফ্রেশ। হজমও হয় দ্রুত। কাজেই যারা কার্বাইড বা অন্যান্য ক্ষতিকর কেমিকেলের ভয়ে ফল খেতে চান না তাদের জন্যে সহায় হলো দেশি মৌসুমি ফল।
অবশ্য সেজন্যে ফলের সিজন পুরোদমে শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করা উত্তম। সুস্থ দেহ প্রশান্ত মন কেবল দেহের স্বাস্থ্যের জন্যেই না, সিজনাল ফল আপনার পকেটের স্বাস্থ্যের জন্যেও ভালো! কারণ দেশজ বলে এগুলো তুলনামূলক সস্তা। এক কেজি আপেল কিনতে আপনি যে টাকা ব্যয় করবেন তা দিয়ে আপনি তিন কেজি আম, বা চার কেজি আমড়া কিংবা পাঁচ কেজি ওজনের পাকা কাঁঠাল কিনতে পারবেন অনায়াসে।
দেশি ফলে অধিক পুষ্টি মেলে! দেশি ফল দামে সস্তা বলে নাক সিঁটকাবেন না যেন! দেশজ ফলগুলো পুষ্টিগুণে দামী বিদেশি ফলের চেয়ে কম তো নয়ই, বরং অনেকক্ষেত্রেই ভালো। উদাহরণস্বরূপ বলা যায় আমলকীর কথা। কমলার চেয়ে ২০গুণ এবং আপেলের চেয়ে ১২০ গুণ বেশি ভিটামিন সি আছে আমলকীতে। ছোট্ট একটি আমলকীতে যে পরিমাণ ভিটামিন সি আছে তা আপনি আস্ত দুটি কমলাতেও পাবেন না!
আমকে যে ফলের রাজা বলা হয় সেটা কিন্তু এমনি এমনি না! অবাক করার মতোই এর পুষ্টিগুণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ক্যান্সার প্রতিরোধেও আম কার্যকরী। এতে থাকা বেশ কয়েক ধরণের অ্যান্টিঅক্সিডেন্ট লিউকেমিয়া এবং ব্রেস্ট, কোলন ও প্রোস্টেট ক্যান্সার থেকে দেহকে সুরক্ষা দেয়। জাতীয় ফল কাঁঠালকে আমরা বলতে পারি ফলের মহারাজ! কারণ এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর ফলগুলোর একটি।
এই ফল একাধারে বলকারক, রোগ প্রতিরোধক এবং ফর্সাকারক। আপেল আঙ্গুর কমলায় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যতখানি বাড়বে তার চেয়ে বহুগুণে বাড়বে কাঁঠাল খেলে। প্রতিদিন ৮-১০ কোষ কাঁঠাল দুইবেলা খেলে সারা বছর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে অটুট। বাড়তি পাওনা হবে উজ্জ্বল মসৃণ ত্বক।
বাজারে এখনো জাম পাওয়া যাচ্ছে। খুবই পুষ্টিকর এই ফল। এর বিচি ডায়বেটিসের জন্যে ভালো। আয়ুর্বেদে ডায়বেটিসের ওষুধের মূল উপাদান হচ্ছে জামের বিচি। কেবল আম-কাঁঠালই না, খেতে হবে সব ধরণের মৌসুমি ফল। গ্রীষ্মকালে দেশে আরো যেসব ফল উৎপন্ন হয়- জামরুল, সফেদা, তরমুজ, বাঙ্গি, লিচু, ডেউয়া বা বনকাঁঠাল, আতা ইত্যাদি।
এগুলোর কিছু কিছু আপনি এখনো বাজারে পাবেন। কিছুদিন পর বাজারে উঠবে পেয়ারা, লটকন, আমড়া, জাম্বুরা, কামরাঙা, বেল, কদবেল ইত্যাদি। আনারস উঠতে শুরু করেছে। আর বছরজুড়ে পাওয়া যাচ্ছে পেঁপে ও কলা। বর্ষার অত্যন্ত পুষ্টিকর ফল জাম্বুরা বা বাতাবীলেবু।
স্বগোত্রীয় কমলা বা মাল্টাকে আমরা যতটা গুরুত্ব দেই তার সিকিভাগও দেই না জাম্বুরাকে। কারো কারো ধারণা হলো জাম্বুরা গরীবের ফল! কিন্তু পুষ্টিগুণে কমলা-মাল্টার চেয়েও অনেক বেশি উপকারি জাম্বুরা। বিশেষত যারা ঠান্ডার সমস্যায় বেশি ভোগেন তারা সিজনে প্রতিদিন অর্ধেক জাম্বুরা খেলে বেশ উপকার পাবেন।
পুষ্টিবিদদের মতে, একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ২০০ গ্রাম ফল খাওয়া উচিত। বিদেশি ফল দিয়ে এই চাহিদা মেটানো বেশ কঠিন ও ব্যয়বহুল। কিন্তু আমরা যদি মৌসুমি দেশজ ফল পর্যাপ্ত খাই তাহলে ফলের চাহিদা যেমন পূরণ হবে, তেমনি হবে অর্থের সাশ্রয়ও।
- ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর লোকেরা
- আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- চাঁপাইনবাবগঞ্জে ৪১ বছর পর জামায়াতের প্রত্যাবর্তন
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- আত্মসম্মান গড়ে তুলুন ৫ সহজ অভ্যাসে
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- তারেকের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায় ইসিকেই নিতে হবে: জামায়াত
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- ভোটের সেই অমোচনীয় কালির রহস্য
- ‘জাতীয় পার্টির দূর্গ’ দখলে নিল জামায়াত জোট
- ভোটে জয়ী হয়ে সংসদের পথে সাত নারী
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- গণভোটে বিশাল ব্যবধানে জিতেছে ‘হ্যাঁ’
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- গণভোটের সহজপাঠ





