খ্যাতিমান হওয়ার পরও বর্ণবাদের শিকার হয়েছি: নাদিয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:২৬ ৫ জুন ২০২০
খ্যাতিমান হওয়ার আগের চেয়ে বরং গত পাঁচ বছরেই বেশি বর্ণবাদের শিকার হয়েছেন নাদিয়া হোসাইন। সাবেক গ্রেট ব্রিটিশ বেক অব চ্যাম্পিয়ন বাংলাদেশী বংশোদ্ভূত নাদিয়া বর্ণবাদ নিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এমন তথ্যই জানিয়েছেন। বুধবার ইনস্টাগ্রাম পোস্টে ব্রিটেনে বর্ণবাদের চিত্র তুলে ধরেন এভাবে।
গত ২৫ মে পুলিশের হাতে নিহত হওয়া জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রজুড়ে সহিংস বিক্ষোভ চলছে। বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে মানুষ। এর পরিপ্রেক্ষিতে নাদিয়া হোসাইন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৫ লাখের বেশি ফলোয়ারকে উদ্দেশ করে লিখেছেন, আপনি বর্ণবাদের শিকার হননি, তার মানে এই নয় যে এটার অস্তিত্ব নেই, এটা আছে। আমি জীবনের যে কোনো সময়ের চেয়ে গত পাঁচ বছর টেলিভিশন ও ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় আরো বেশি বর্ণবাদের মুখোমুখি হয়েছি। এই জঘন্য চর্চা বন্ধ করার সময় এসেছে।
তবে কী ধরনের বর্ণবাদের শিকার হয়েছেন সে ব্যাপারে কিছু বলেননি নাদিয়া।
সোস্যাল মিডিয়ায় এ বিষয়টি তুলে ধরার জন্য নাদিয়ার অনেক ফলোয়ার ও তারকা বন্ধুরা মন্তব্য করে তাকে ধন্যবাদ জানিয়েছেন। একজন সংগীতশিল্পী ড্যানি মিনোগু লিখেছেন, অনুগ্রহ করে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা চালিয়ে যান এবং সেটি বন্ধ করার দাবি তুলতে থাকুন।
ফুড ব্লগার ও কুক জর্জিয়া হ্যাডেন মন্তব্যে বলেছেন, সহমত বন্ধু।
বর্ণবাদ নিয়ে এটাই নাদিয়ার প্রথম প্রতিবাদ নয়। এর আগেও তিনি এ নিয়ে মুখ খুলেছেন। ২০১৬ সালে নাদিয়া বলেছিলেন, বর্ণবিদ্বেষী নির্যাতন নিপীড়ন তার জীবনের অংশ হয়ে গেছে। এটা এখন তার কাছে একটি স্বাভাবিক প্রত্যাশিত বিষয়ে পরিণত হয়েছে।
রেডিও ৪ এর উপস্থাপক ক্রিস্টি ইয়াংয়ের সঙ্গে কথা বলার সময় নাদিয়া বলেছিলেন, আমার জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়া হয়েছিল এবং আমাকে ধাক্কা দেয়া হয়েছিল। আমি মনে করি, এটা এখন আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। আমি এটা প্রত্যাশা করি।
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- দৈনিক একটি কলা
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ

