গণঅভ্যুত্থানে অংশ নেয়ার ছবি দেখাতে পারবে না জামায়াত শিবির নেতারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৪ ১৬ জুলাই ২০২৫
জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতারা জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান আন্দোলনে নিজেদের অংশগ্রহণের কোনো প্রমাণ দেখাতে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। বুধবার (১৬ জুলাই) বিকেলে নগরের ২ নম্বর গেট এলাকায় শহীদদের স্মরণে আয়োজিত ছাত্রদলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
নাছির উদ্দীন বলেন, এক বছর হয়ে গেলেও জামায়াত-শিবিরের নেতারা জুলাই-আগস্টের আন্দোলনের কোনো ছবি দেখাতে পারেননি। অথচ ছাত্রদলের ১৪২ জন নেতা-কর্মী শহীদ হয়েছেন। গুপ্ত এই সংগঠনের অংশগ্রহণ প্রমাণ করতে পারলে, তারা যা বলবেন, আমরা মেনে নেব।
কড়া ভাষায় সমালোচনা করে তিনি বলেন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শফিকুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে যে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। না হলে ছাত্রদল বসে থাকবে না। শফিকুল ইসলামের বক্তব্যে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের প্রতিধ্বনি শোনা গেছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, চট্টগ্রাম, কক্সবাজার ও রাজশাহীতে খুন, শিক্ষাপ্রতিষ্ঠান দখলসহ নানা অপকর্মে জড়িত জামায়াত-শিবির। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণার পর ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে শিবির মব তৈরি করেছে। এরা ষড়যন্ত্র করে ছাত্রদলের অগ্রযাত্রা ঠেকাতে পারবে না। ইতোমধ্যে ১ হাজার ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি করেছে ছাত্রদল এবং আরও আড়াই হাজারে কমিটি গঠনের কাজ চলছে।
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার নিন্দা জানিয়ে নাছির উদ্দীন বলেন, ১৬ জুলাইয়ের মতো স্পর্শকাতর দিনে গোপালগঞ্জে রাজনৈতিক কর্মসূচি নেওয়া কতটা সঠিক হয়েছে, সেটা সময়ই বলবে। কর্মীদের ঝুঁকিতে ফেলে যদি নেতৃত্ব পালিয়ে থাকে, সেটাও চিন্তার বিষয়।
সমাবেশে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





