নেট-ফোনসহ আধুনিক সুবিধা
‘গাঙচিল’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০৭ ২২ আগস্ট ২০১৯
ছবি : ইয়াসিন কবীর জয়
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে সদ্যযুক্ত উড়োজাহাজ ‘গাঙচিল’ প্রথমবারের মতো যাত্রী নিয়ে আকাশে উড়াল দিচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ফিতা কেটে উদ্বোধনের পর উড়োজাহাজ পরিদর্শন করেন।
বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি বিকেলে (বিজি-০২৭) ঢাকা থেকে আবুধাবির উদ্দেশে যাত্রা শুরু করবে বলে বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফারহাত হাসান জামিল জানিয়েছেন।
এটা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত তৃতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার।
গাঙচিল নামে এই উড়োজাহাজের ২৭১টি আসনের মধ্যে বিজনেস ক্লাসের ২৪টি, বাকিগুলো ইকোনমি ক্লাসের।
বিজনেস ক্লাসে আরামদায়ক ভ্রমণ ছাড়াও যাত্রীরা ইন্টারনেট ও ফোন কল সুবিধাসহ অন্য আধুনিক সুযোগ-সুবিধা পাবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১০টি নতুন বিমান কেনার চুক্তি করে। এর মধ্যে চারটি ৭৭৭-৩০০ইআর, দুটি ৭৩৭-৮০০ এবং চারটি ড্রিমলাইনার ৭৮৭-৮ উড়োজাহাজ ছিল।
২৫ জুলাই সিয়াটল থেকে সরাসরি দেশে আসে গাঙচিল (তৃতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার)। এর ফলে মোট ৯টি নিজস্ব উড়োজাহাজাজ বহরে পেল বিমান।
ফারহাত হাসান জামিল বলেন, ‘রাজহংস’ নামে চতুর্থ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ১২ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে।
সেটি এলে বাংলাদেশের মোট নিজস্ব উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১০টিতে; উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৬-তে। বাকিগুলো বিভিন্ন মেয়াদে ভাড়া নেওয়া।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দে বিমানের ১০টি বোয়িং উড়োজাহাজের নাম রাখা হয়েছে। এগুলো হলো - পালকি, অরুণ আলো, আকাশ প্রদীপ, রাঙা প্রভাত, মেঘদূত, ময়ূরপঙ্খী, আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস।
- অনিয়ম-দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা: চিফ প্রসিকিউটর
- ইফতারের পর অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন যেভাবে
- ‘বাংলাদেশে কারো টেস্ট ক্রিকেটার হওয়া উচিত নয়’
- ১৪ বোতল মদ ইস্যুতে আইনি পদক্ষেপ মেহজাবীনের
- নতুন আইজিপি আলী হোসেন ফকির
- বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
- এলপিজির দাম কমলো
- খালি পেটে কেন প্রথমেই খেজুর খাবেন?
- নতুন ডিজিএফআই প্রধানকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ভারতে প্রবীণ মুসলমানদের মারধরের ভিডিও ভাইরাল, তোলপাড়
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা
- ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
- ভিডিও দেখে রেফারি বিতর্কে মেসিকে রেহাই
- ফের কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
- সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার
- রমজানে খাদ্যতালিকায় যা যা রাখবেন
- মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
- বাশারই পাচ্ছেন বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব
- বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
- স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা, সিদ্ধান্ত সংসদের
- দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষামন্ত্রী
- স্থাপত্যকে শুধু নান্দনিকতায় সীমাবদ্ধ রাখা যায় না: কাশেফ চৌধুরী
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- দেশে মিউজিক ও ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু নেই: আসিফ
- এবার কোন দেশে কতক্ষণ রোজা
- কেন খেজুর দিয়ে ইফতার করতে বলেছেন নবী (সা.)
- রোজা রাখলে যা ঘটে আপনার শরীরে
- নকলের পর মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত হবে স্কুল-কলেজ: মিলন
- আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
- ইফতারে যে খাবারগুলো খাবেন না
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- ইফতারে যে খাবারগুলো খাবেন না
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন
- আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- ভাষার জন্য লড়াই করেছিল যেসব দেশ
- রোজা রেখেও কাজ করি: বুবলী
- স্থাপত্যকে শুধু নান্দনিকতায় সীমাবদ্ধ রাখা যায় না: কাশেফ চৌধুরী
- সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার
- বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কার বেতন কত
- খালি পেটে কেন প্রথমেই খেজুর খাবেন?
- কেন খেজুর দিয়ে ইফতার করতে বলেছেন নবী (সা.)
- তারেক রহমান সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত
- বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
- স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা, সিদ্ধান্ত সংসদের
- দুই শপথই নিলেন জামায়াত জোটের এমপিরা
- সংরক্ষিত নারী আসন: ৩৫টিতে বিএনপি, ১১টিতে জামায়াতের আধিপত্য

