গুজব ও ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ুন: পিএমও
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৬ ২৪ জুলাই ২০১৯
গুজব ছড়ানো ও ডেঙ্গুর বিস্তার রোধে সমাজের সব শ্রেণী পেশার মানুষকে একত্রিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বুধবার বিকালে তেজগাঁও কার্যালয়ে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরকে নিয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় দুই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি দেশব্যাপী চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক দৃষ্টি রাখবেন। পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনাও দিয়ে যাচ্ছেন।
সমন্বয় সভা শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। সভায় গুজব, ডেঙ্গু ও বন্যা প্রতিরোধে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দপ্তর, বিভাগ এবং সিটি কর্পোরেশনগুলো এ সম্পর্কে নিজস্ব পরিকল্পনা-প্রস্তুতি এবং পদক্ষেপসমূহ তুলে ধরেন।
পিএমও এসময় ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনকে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযানকে জোরদার করার আহবান জানায়। সেইসঙ্গে হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর প্রতি বিশেষ নজর প্রদানে বিশেষ মেডিকেল টিম গঠনের নির্দেশনা প্রদান করে।
বৈঠকে বৃহস্পতিবার থেকে ডেঙ্গু প্রতিরোধে ‘সচেতনতা সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত হয়। যার মধ্যে রয়েছে লিফলেট বিতরণ, মাইকিং ও গণমাধ্যমে প্রচারণা চালানো। পিএমও সব সরকারি দপ্তরগুলোকে নিজস্ব অফিস এলাকা পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের আহবান জানায়।
জনগণের বাড়িঘড় ও আশপাশের এলাকা বিশেষ করে কোনও পাত্রে বা ফুলের টবে জমে থাকা পানি, এয়ার কন্ডিশনার এবং রিফ্রিজারেটর থেকে নির্গত স্বচ্ছ পানি পরিষ্কার-পরিচ্ছন্ন করে ওই স্থান শুষ্ক রাখার জন্যও সভায় আহবান জানানো হয়।
পদ্মাসেতু নির্মাণের জন্য মানুষের মাথার প্রয়োজন বলে সারাদেশে একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়েছে। এ সম্পর্কে বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি গুজব ছড়ানো ব্যক্তিবর্গের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ববস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।
এর সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি (চেয়ারম্যান, মেম্বার, গ্রামপ্রধান), শিক্ষক, মসজিদের ইমাম, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। জনগণকে এসময় যেকোনও ধরনের গুজব সম্পর্কে সজাগ করে তুলতে গণমাধ্যম বিশেষ করে টিভি চ্যানেলগুলোকে ভূমিকা পালনের আহবান জানানো হয়।
দেশের চলমান বন্যা সম্পর্কে বৈঠকে প্রকৃত দুর্গতদের মাঝে যথাসময়ে বিভিন্ন ত্রাণ সামগ্রী যেমন- চাল, বিশুদ্ধ খাবার পানি, শুকনো এবং রান্না করা খাবার পৌঁছে দেয়ার নির্দেশ প্রদান করা হয়।
সেই সঙ্গে সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে বন্যা দুর্গত এলাকায় যাতে রোগ-জীবাণু না ছড়িয়ে পড়তে পারে সেজন্য জন্য মেডিকেল টিম গঠন এবং বন্যার পানি নেমে গেলে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ গ্রহণে প্রস্তুত থাকার আহবান জানানো হয়।
বন্যা দুর্গত এলাকায় এসময় পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠককে অবহিত করা হয়। বৈঠকে সভাপতিত্বে করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’র (বিআইডিএ) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










