ঘূর্ণিঝড় ‘শক্তি’ কতটা শক্তিশালী, আঘাত হানবে কবে-কোথায়?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫৩ ১৫ মে ২০২৫
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ তৈরি হতে পারে বলে সতর্ক করেছিলেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি জানিয়েছেন, মে মাসের ২৬ থেকে ২৯ তারিখের মধ্যে এ ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ‘শক্তি’, যা শ্রীলঙ্কার প্রস্তাবিত।
ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানবে তা এখনও নিশ্চিত নয়। তবে ভারতের উড়িষ্যা ও মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী কোনো উপকূলে এটি আছড়ে পড়তে পারে। সম্ভাব্য আঘাতের সময় ২৭ থেকে ২৯ মে’র মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে— ঘূর্ণিঝড়টি অতিপ্রবল না হলেও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এটি স্থলভাগে আঘাত হানার সময় ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা করা হচ্ছে। মোস্তফা কামাল পলাশ মনে করেন, ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূল সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় পড়তে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১৬ থেকে ১৮ মে’র মধ্যে সাগরে একটি সার্কুলেশন তৈরি হতে পারে। এই সার্কুলেশন ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘জাগরণ’ জানিয়েছে, ভারতের আবহাওয়া বিভাগ এখনো ঘূর্ণিঝড়টি গঠনের বিষয়টি নিশ্চিত করেনি। তারা বলছে—এটি আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সেটাও নিশ্চিত নয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ঘূর্ণিঝড় ‘শক্তি’ নিয়ে কোনো চূড়ান্ত সতর্কতা জারি হয়নি। তবে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সময়মতো নির্দেশনা দেবে। আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণ এশিয়ার উপকূলীয় অঞ্চলগুলোতে মে মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি থাকে বেশি। জলবায়ু পরিবর্তনের কারণে এখন ঝড়ের আচরণ আরও অনিশ্চিত হয়ে উঠছে।
বিশেষজ্ঞদের মতে, উপকূলীয় বাসিন্দাদের এখন থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকা জরুরি। তাদের পরামর্শ, মাছ ধরার নৌকা ও ট্রলার নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। আশ্রয়কেন্দ্রগুলোও প্রস্তুত রাখতে হবে, যাতে প্রয়োজনে মানুষ সেখানে আশ্রয় নিতে পারে।
এর আগে, গত বছর অক্টোবর মাসে ঘূর্ণিঝড় ‘দানা’ ভারতের উপকূলে আঘাত হেনেছিল। আঘাতের আগে সেখানে ব্যাপক বৃষ্টিপাত হয় এবং উপকূলীয় জনজীবনে দুর্ভোগ নেমে আসে। চলমান তীব্র দাবদাহের মধ্যেই সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। দেশের অনেক অঞ্চলে তাপমাত্রা বেড়েছে, সেই সঙ্গে সাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা জনমনে দুশ্চিন্তা সৃষ্টি করেছে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি


