চবি ছাত্রী হেনস্তাকারীদের আজীবন বহিষ্কার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৩ ২৩ জুলাই ২০২২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীকে হেনস্তার সঙ্গে জড়িতদের আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক ড. শিরীণ আখতার। শনিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৩৪তম সিনেট অধিবেশনে এক প্রশ্নে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, ছাত্রী হেনস্তার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত সময়ে গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ। জড়িত দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যরা বহিরাগত। বিশ্ববিদ্যালয়ের যারা জড়িত তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হবে। এক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নই আমরা।
তিনি বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছি। বিশ্ববিদ্যালয়জুড়ে আরও লাইটিং এবং সিসিটিভি ক্যামেরা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে হলে ফেরার সময় ক্যাম্পাসের হতাশার মোড় এলাকায় আক্রান্ত হন ওই ছাত্রী ও তার এক বন্ধু। ওই তরুণী অভিযোগ করেছেন, ৫ জন অজ্ঞাতনামা যুবক জোর করে তাদের দুজনকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে যায়। সেখানে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এবং সেটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।
ওই পাঁচ যুবক মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে মারধর করে বলেও অভিযোগে বলা হয়েছে। অভিযোগ তদন্তে প্রক্টরের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
শুক্রবার রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানিয়েছেন। পরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার চারজনের নাম-পরিচয় জানানো হয়। তাদের মধ্যে দুজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। অন্য দুজন হাটহাজারী কলেজের ছাত্র।
গ্রেপ্তার বিশ্ববিদ্যালয় ছাত্র দুজনের মধ্যে মোহাম্মদ আজিমকে (২৩) ঘটনার হোতা বলছে র্যাব। ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের এই ছাত্রের বাড়ি নোয়াখালীর হাতিয়ার চর ভারত সেনে। তার বাবার নাম আমির হোসেন। এখন হাটহাজারীর ফতেহপুরে থাকেন তারা।
গ্রেপ্তার নুরুল আবছার বাবু (২২) বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবা বেলায়েত হোসেন ফেনীর পরশুরামের বেড়াবাড়ির বাসিন্দা। এখন থাকেন হাটহাজারীর ফতেহপুরে।
গ্রেপ্তার অন্য দুজনের মধ্যে নূর হোসেন শাওন (২২) হাটহাজারীর ফতেহপুরের জাবেদ হোসেনের ছেলে। তিনি হাটহাজারী কলেজের সমাজ বিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র। গ্রেপ্তার মাসুদ রানা (২২) হাটহাজারী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি ঝালকাঠির আশিয়ার গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা




