চাঁপাই উৎসবে আনন্দ-সম্মিলন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৪ ১৫ ফেব্রুয়ারি ২০১৯
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে নবম চাঁপাই উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতির উদ্যোগে শুক্রবার দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর, ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত এ্যাডভোকেট গোলাম আরিফ টিপু। সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ-২ আসনের এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁপাই নবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহা. উজির আলী, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন, ডাইসিন কেম লিমিটেডের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ঢাকাস্থ নাটোর জেলার সভাপতি আব্দুস সামাদ মোল্লা, নওগাঁ জেলা সমিতির সিনিয়র সহসভাপতি আহমেদ হোসেনসহ চাঁপাই নবাবগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।
এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, আধুনিক চাঁপাই নবাবগঞ্জের গর্ব আম সংরক্ষণ ও বাজার সম্প্রসারণে জন্য যা যা করা দরকার এজন্য সংসদে বক্তব্য দেয়া হয়েছে। ফলটি কিভাবে সংরক্ষণ ও বাজার সম্প্রসারণ করা যায় উদ্যোগ নেয়া হয়েছে। শিল্পমন্ত্রীসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। সরকার এ জেলার গর্ব ও সম্পদ খিরসাপাত আমের জিআই স্বীকৃতি দিয়েছে। নেতৃত্বের অভাবে সোনা মসজিদ পর্যন্ত ফোর লেন করা হয়নি। তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। রেলপথ নির্মাণেও উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে। বাড়বে কর্মস্থান, এগিয়ে যাবে জেলা। এখানে যাতে কেউ মাদকের ব্যবসা না করে উদ্যোগ নেয়া হয়েছে। সর্বোপরি, ওই অঞ্চল থাকবে জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম শুধু এ দেশে নয়, বিশ্বেও অনেক খ্যাতি পেয়েছে। সরকার এবার খিরসাপাত আমের ভৌগোলিক নির্দেশক-জিআই’র স্বীকৃতি দিয়েছে। কিন্তু সংরক্ষণের অভাবে অনেক সম্ভাবনা থাকলেও আমের বাজার উন্নয়ন হচ্ছে না। এছাড়া বিভিন্ন শিল্পেও অনেক পিছিয়ে আছে। তাই আমসহ বিভিন্ন শিল্প বিকাশে জরুরি পদক্ষেপ নেয়া দরকার। বিভিন্ন শিল্পের বিকাশ ঘটিয়ে উন্নত চাঁপাইনবাবগঞ্জ জেলা চাই।
’চলো জি ভাই চাঁপাই উৎসবে যাই’ স্লোগানে দিনব্যাপী এ অনুষ্ঠানে সকাল ৮টা থেকেই ঐতিহ্যবাহী কলাইরুটি দিয়ে নাস্তার ব্যবস্থা করা হয়। জেলার কৃতী সন্তান ও সরকারি-বেসরকারি বিভিন্ন শ্রেণি-পেশায় অবদান রাখার জন্য সম্মাননা দেয়া হয়। এছাড়া সমিতির সদস্যদের নাম, ঠিকানা ও ছবিসহ একটি সুদৃশ্য ডাইরেক্টরির মোড়ক উম্মোচন করা হয়। বিকেলে বার্ষিক সাধারণ সভা-এজিএম ও সন্ধ্যায় চাঁপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করা হয়।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

