আইইবি’তে বসেছিল প্রাণের মেলা
চাঁপাই উৎসবে নানা আয়োজন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫০ ১৯ মার্চ ২০২১
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার ১১তম চাঁপাই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশনে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এমপি।
সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জের সংসদ সদস্য ড. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, মো. হারুনুর রশীদ ও ফেরদৌসী ইসলাম। বক্তব্য রাখেন উৎসবের মূল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন।
প্রধান অতিথি প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম না হলে এ দেশ পেতাম না। তিনি দেশের মানুষের জন্য ১৪ বছর কারাবরণ করেছেন। এভাবে জীবন বিলিয়ে দেয়ার ঘটনা বিশ্বে বিরল। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানো যাচ্ছে। ৪১ সালে সমৃদ্ধ দেশে পরিণত হবে।
তিনি বলেন, নদীর তীর সংরক্ষণে ১৬ হাজার ৩৩২ কিলোমিটার তীর সংরক্ষণ করা হয়েছে। মাটি দিয়েও বাঁধ বাধানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এসব কাজ করা হচ্ছে। কিন্তু আমাদের হাতে আলাউদ্দিনের চেরাগ নেই। তারপরও সারা দেশে চলতি অর্থবছরে ১০৬টি প্রকল্প চলমান রয়েছে। ১২৩টি প্রক্রিয়াধীন। অতীতে কখনো কোন সরকার এতো বেশি কাজ করেনি।
পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, করোনায় অনেক পিছিয়ে গেলেও প্রকৌশলীরা বসে নেই। গতবার ৫ বার বন্যা হয়েছে। ডেল্টা প্লানের আওতায় ৬৪ জেলায় ৫১১টি নদী ও খাল খনন কাজ শুরু হয়েছে। যা অতীতে ছিলো না। আগামী বছরে তিন হাজার নদী ও খাল খনন করা হবে।
জাহিদ ফারুব বলেন, চাঁপাইনবাবগঞ্জে অনেক কৃতী সন্তানের জন্ম হয়েছে। তারা দেশে অবদান রাখছেন। সব এলাকাতে সংস্কৃতি থাকলেও ধরে রাখা যাচ্ছে না। কিন্তু চাঁপাই নবাবগঞ্জ তা পেরেছে। করোনাকালেও দীর্ঘ লাইন ধরে কলাই রুটি বানানোর কর্মযঞ্জ রেকর্ড। ভবিষ্যতে তা গিনেস বুকে আনা হবে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, সব দিকে এগিয়ে দেশ। মাথাপিছু আয় দুই হাজার ডলার ছাড়িয়েছে। জিডিপি ছয় ছাড়িয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এসব কাজের মাধ্যমে দেশের মানুষকে বন্যা থেকে রক্ষা করা যাবে। অন্য জেলার মতো চাঁপাইনবাবগঞ্জকে রক্ষার জন্য মহানন্দা নদীতে রাবার ডাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
ডা. শিমুল এমপি বলেন, এক সময়ে নদী শুকিয়ে গেলেও সরকারের বিভিন্ন উদ্যোগে নদীতে মাছের চাষ বেড়েছে। করোনাকালেও স্বাস্থ্যবিধি মেনে এবারেও প্রাণের টানে চাঁপাই উৎসব পালন করা হচ্ছে।
সভাপতি নুরুল ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে কাজ করা হচ্ছে। সবার প্রচেষ্টায় আন্তঃনগর ট্রেন যাচ্ছে। সোনামসজিদ পর্যন্ত ট্রেন নিয়ে যাবার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করার জন্য তিনি আহ্বান জানান।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










