চাকরিতে নথিপত্রই শ্রমিকের ঢাল, ৮০ শতাংশ সালিশে জয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২২ ১ মে ২০২৬
চাকরির নিয়োগপত্র, কারখানার আইডি কার্ড ও বেতন স্লিপ- এই তিন কাগজই এখন শ্রমিকের অধিকার আদায়ের প্রধান হাতিয়ার। অভিযোগের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র থাকলে শ্রমিকদের জয় নিশ্চিত হওয়ার সম্ভাবনা বেশি।
অবৈধ ছাঁটাই, বকেয়া মজুরি, ওভারটাইম, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, মাতৃত্বকালীন সুবিধা, গ্র্যাচুইটি বা প্রভিডেন্ট ফান্ড থেকে বঞ্চিত হলে শ্রমিকরা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই), লিগ্যাল এইড অথবা শ্রম আদালতের দ্বারস্থ হতে পারেন।
ডিআইএফই’র তথ্য অনুযায়ী, সালিশে ওঠা অভিযোগের প্রায় ৮০ শতাংশেই শ্রমিকরা সফল হন। অন্যদিকে আইন বিশেষজ্ঞদের মতে, শ্রম আদালতে হওয়া মামলার প্রায় ৭৫ শতাংশ রায় শ্রমিকদের পক্ষে যায়।
বর্তমানে শ্রমিকদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য দেশে ১৩টি শ্রম আদালত ও একটি শ্রম আপিল ট্রাইব্যুনাল রয়েছে। ২০২৬ সালের মার্চ মাসে ৩৩১টি মামলা নিষ্পত্তি হয়েছে। পূর্বের ও বর্তমান মিলিয়ে বিচারাধীন মামলার সংখ্যা ২৭ হাজার ৮৭৬টি।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (লিগ্যাল এইড)-এর তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ৩০ হাজার ৪১ শ্রমিককে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে। তাদের জন্য ৬ কোটি ৯৭ লাখ ১১ হাজার ৯১৬ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ২২ হাজার ৮৩টি আইনগত পরামর্শ সেবা দেওয়া হয়েছে। পাশাপাশি ৪ হাজার ৬১৭টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়। এর মধ্যে ৮২০টি মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলার বেশিরভাগেই শ্রমিকরা জয়ী হয়েছেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মাহফুজুর রহমান ভূঁইয়া বলেন, “শ্রমিকরা বিভিন্নভাবে অভিযোগ করতে পারেন। কোথাও মালিকপক্ষ আইন না মানলে মহাপরিদর্শক, পরিদর্শক বা টোল ফ্রি হেল্পলাইন ১৬৩৫৭ নম্বরে অভিযোগ জানাতে পারেন। বছরে প্রায় ৫ হাজার অভিযোগ আসে। এর মধ্যে ২০ শতাংশ হচ্ছে তথ্য জানার জন্য যা অধিদপ্তরের এখতিয়ারভুক্ত নয়। বাকি ৮০ শতাংশ অভিযোগ সঠিক পাওয়া যায়।”
তিনি বলেন, “অভিযোগ পাওয়ার পর তা আমরা সংশ্লিষ্ট অফিসে পাঠিয়ে দিই। পরিদর্শকরা তদন্ত করে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকের পাওনা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। এভাবে প্রায় ৮০ শতাংশ অভিযোগে শ্রমিকরা প্রতিকার পান। যেসব ক্ষেত্রে মালিকপক্ষ পরিদর্শকের কথা শুনেও পাওনা দেয় না, সেসব ক্ষেত্রে আমাদের পরিদর্শকরা মামলা করেন। অনেক সময় শ্রমিক নিজেও বাদী হয়ে মামলা করেন।”
লেবার কোর্ট লইয়ার্স সোসাইটির (বার অ্যাসোসিয়েশন) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আনিছুজ্জামান তুহিন বলেন, “কারখানা, দোকান, নির্মাণ সাইট, হোটেল কিংবা বাসায় শ্রমিক হিসেবে কাজ করলে এবং প্রয়োজনীয় কাগজপত্র থাকলে শ্রম আইন ২০০৬-এর অধীনে যে কেউ মামলা করতে পারে। তবে জেতার জন্য শর্ত একটাই - আপনি যে শ্রমিক তার কাগজপত্র থাকতে হবে। শ্রম আইনে দায়ের হওয়া প্রায় ৭৫ শতাংশ মামলার রায় শ্রমিকদের পক্ষে যায়। ১০ শতাংশ মামলায় কাগজপত্র সঠিক পাওয়া যায় না। বাকি ১৫ শতাংশ মামলায় মালিকপক্ষ জয়ী হয়।”
শ্রম আপিল ট্রাইব্যুনালের রেজিস্ট্রার হেদায়েতুল ইসলাম জানান, ২০২৬ সালের মার্চে ৩৩১টি মামলার নিষ্পত্তি হয়েছে। পূর্বের ও বর্তমান মিলিয়ে বিচারাধীন মামলার সংখ্যা ২৭ হাজার ৮৭৬টি।
বিশেষজ্ঞরা বলছেন, চাকরিতে যোগ দেওয়ার দিনই নিয়োগপত্রের ছবি তুলে রাখা, আইডি কার্ডের ফটোকপি সংরক্ষণ এবং প্রতি মাসে বেতন স্লিপ নেওয়া জরুরি। সমস্যা হলে ডিআইএফই’র হেল্পলাইন ১৬৩৫৭ অথবা লিগ্যাল এইডের হটলাইন ১৬৪৩০ নম্বরে যোগাযোগ করতে হবে।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










