ছাত্রলীগ হত্যার উদ্দেশ্যেই হামলা চালায় : ভিপি নুর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২১ ২৯ মে ২০১৯
হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ছাত্রলীগ ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালিয়েছে বলে সংবাদ সম্মেলন করে ভিপি নিজেই অভিযোগ করেছেন। এ সময় ছাত্রলীগের সাম্প্রতিকালের কর্মকাণ্ড জঙ্গিদের মতো বলে তিনি অভিযোগ করেন।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বগুড়ায় ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ তার সঙ্গে থাকা কয়েকজনের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন ভিপি নুর।
তিনি বলেন, ‘যেদিন ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছি সেদিনও ছাত্রলীগ টিএসসিতে আমার ওপর হামলা করেছে। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার সময় আমি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা বলেছিলেন ব্যবস্থা নেবেন। কিন্তু দুঃখজনক ঘটনা পরের দিন বগুড়ায় একই ধরনের ঘটনা ঘটেছে। এটি একটি পরিকল্পিত ঘটনা। আমাকে হত্যা করার জন্য ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা এই ধরনের হামলা করানো হচ্ছে।’
সাম্প্রতিকালে ছাত্রলীগের কর্মকাণ্ড জঙ্গিদের মতো উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের সাম্প্রতিকালের কর্মকাণ্ড জঙ্গিদের মতো মনে হচ্ছে। পহেলা বৈশাখে তারা বাঙালির একটি উৎসবে অগ্নি সংযোগ করেছিল। ছাত্রলীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠন এই ধরনের কাজ করে। আমার কাছে মনে হয় তারা বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে গিয়ে সন্ত্রাসী এবং জঙ্গি কার্যক্রমের দিকে ধাবিত হচ্ছে।’
নুরুল হক নুর আরও বলেন, ‘সেদিন আমাদের সঙ্গে যারা ছিল তাদের ওপর জঙ্গি হামলার মতো হামলা করা হয়েছে। হামলার এক পর্যায়ে আমি পড়ে গেলে আমার সঙ্গী রাতুল ও সোহেলকে রড দিয়ে তারা পেটায় এবং আমার বাম পায়ে ইট দিয়ে আঘাত করে। পবিত্র রমজান মাসে তারা এই ধরনের হামলা করে প্রমাণ করেছে তারা একটি সাম্প্রদায়িক শক্তিতে পরিণত হচ্ছে।’ এ সময় রাতুলের উপর হামলার চিহ্নও দেখান গণমাধ্যম কর্মীদের।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক নম্বর সহ-সভাপতি, এক-নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদ নিতে অফার করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘ছাত্রলীগের সেক্রেটারি আমাকে কথাটি বলেছিলেন। তারা আমাকে সবসময় বলেছেন ছাত্রলীগের রাজনীতি করলে তারা সকল সুযোগ সুবিধা দেখবে। আমি যেনো অন্য কোনো রাজনীতি না করি বা অন্যদিকে না যাই। আমার মনে হচ্ছে, তাদের সঙ্গে আমি যাইনি, তাদের সঙ্গে একমত হতে পারিনি বিধায় তারা পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালাচ্ছে। আমি আমার জীবন ও নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া ঐতিহ্যবাহী একটি সংগঠন। যারা সন্ত্রাসী কার্যকলাপ করছে তাদেরকে যেন তিনি বিচারের আওতায় নিয়ে আসেন।’
নুর আরও বলেন, ‘ঘটনাগুলো আমার কাছে একই সূত্রে গাঁথা মনে হচ্ছে। ছাত্রলীগ কিছুদিন আগে নিজেদের মধ্যে মারামারি করে বলেছে হালকা ধাক্কা ধাক্কির ঘটনা ঘটেছে। তাদের একজন কর্মীর মাথা-নাক ফাটিয়ে দিয়ে বলেছে কিচ্ছু হয়নি। ঠিক আমাদের ওপর এরকম ধারাবাহিকভাবে হামলা করেও দায়সারা বক্তব্য দিচ্ছে।’
প্রসঙ্গত, গত রোববার বিকাল ৫টার দিকে বগুড়া উডবার্ণ পাবলিক লাইব্রেরি মিলনায়তনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরসহ তার সঙ্গীদের ওপর হামলা চালিয়ে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ভিপি নুরসহ অন্তত ১৩ জন আহত হন। এর আগে শনিবার বাহ্মণবাড়িয়াতেও হামলার শিকার হন তারা।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা




