জনতার রায়ে নির্বাচিত রাজশাহীর ৬ কান্ডারী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৫ ৮ জানুয়ারি ২০২৪
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জনতার রায়ে আগামী পাঁচ বছরের জন্য রাজশাহীতে নির্বাচিত হলেন ৬জন এমপি। এরা হলেন রাজশাহী-১ আসনে ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ আসনে অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী-৩ আসনে আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ আসনে অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাজশাহী-৫ আসনে আব্দুল ওয়াদুদ দারা এবং রাজশাহী-৬ আসনে শাহরিয়ার আলম।
এদের মধ্যে রাজশাহী-২ সদর আসনে সতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ছাড়া সবাই নৌকার প্রার্থী ছিলেন। অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থীকে পরাজিত করেন। পরাজিত নৌকার প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এ আসনে অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ভোট পেয়েছেন ৫৫১৫৬ এবং তার প্রতিদ্বন্দ্বী ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৩১৪৬০।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে নৌকার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরী ১০৩৫৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী, তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীক নিয়ে ৯২৪১৯ ভোট পেয়েছেন৷ এ আসনেই আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি সতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করে ৯০০৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলেন।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নৌকার প্রার্থী ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তিনি ১৫৪৯০৯ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আব্দুস সালাম খান লাঙ্গল প্রতীক নিয়ে ৫২৭৪ ভোট পেয়েছেন।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে নৌকার প্রার্থী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি ১০৭৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীকে ৫৩৮১২ ভোট পেয়েছেন।
রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে নৌকার প্রার্থী ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। তিনি ৮৬৯১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান ঈগল প্রতীকে ৮৪৮৬২ ভোট পেয়েছেন।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নৌকা প্রতীক নিয়ে ১০১৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী রাহেনুল হক কাঁচি প্রতীকে ৭৪২৭৮ ভোট পেয়েছেন। উল্লেখ্য, ভোটের সময়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
- সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার
- রমজানে খাদ্যতালিকায় যা যা রাখবেন
- মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
- বাশারই পাচ্ছেন বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব
- বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
- স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা, সিদ্ধান্ত সংসদের
- দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষামন্ত্রী
- স্থাপত্যকে শুধু নান্দনিকতায় সীমাবদ্ধ রাখা যায় না: কাশেফ চৌধুরী
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- দেশে মিউজিক ও ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু নেই: আসিফ
- এবার কোন দেশে কতক্ষণ রোজা
- কেন খেজুর দিয়ে ইফতার করতে বলেছেন নবী (সা.)
- রোজা রাখলে যা ঘটে আপনার শরীরে
- নকলের পর মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত হবে স্কুল-কলেজ: মিলন
- আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
- ইফতারে যে খাবারগুলো খাবেন না
- ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
- যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালনের আহ্বান জামায়াতের
- সংরক্ষিত নারী আসন: ৩৫টিতে বিএনপি, ১১টিতে জামায়াতের আধিপত্য
- বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কার বেতন কত
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- রমজানে কম দামে দুধ, ডিম, মাছ ও মাংস দেবে সরকার
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- রোজা রেখেও কাজ করি: বুবলী
- হাবিবুল বাশারকে নির্বাচক হওয়ার প্রস্তাব বিসিবির
- প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন
- পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাজ করতে চান জয়শঙ্কর
- জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট
- ভাষার জন্য লড়াই করেছিল যেসব দেশ
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- ইফতারে যে খাবারগুলো খাবেন না
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
- ভাষার জন্য লড়াই করেছিল যেসব দেশ
- ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন
- রোজা রেখেও কাজ করি: বুবলী
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কার বেতন কত
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি














