শিশুদের আর্তি
জলবায়ুর ক্ষতিকর কর্মসূচি যাতে সংসদ থেকে না আসে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:২৬ ২১ সেপ্টেম্বর ২০১৯
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাতে হবে বিশ্বকে। এ আকুতি জানালো বাংলাদেশের হাজারো শিশু।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমবেত হয়ে এই আকুতি জানায় ঢাকার বেশ কয়েকটি স্কুল ও কলেজের কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় তারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানায়।
সুইডেনের জলবায়ু কর্মী ১৬ বছর বয়সী গ্রিটা টুনবার্গের ডাকে সাড়া দিয়ে শুক্রবার মানববন্ধন ও সমাবেশ করে ছোট ছোট শিক্ষার্থীরা। সেভ দ্য চিলড্রেন এবং গ্রিন সেভার্স যৌথভাবে শিশুদের এ সমাবেশের আয়োজন করে। এতে রোভার স্কাউট, গার্লস গাইড ও স্কুল ক্যাবিনেট সদস্যরাসহ সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়।
জলবায়ু পরিবর্তনের ভয়ংকর নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বানও জানানো হয় শিশুদের এই প্রতিবাদ সমাবেশ থেকে।
সমাবেশে গ্রিন সেভার্সের প্রেসিডেন্ট আহসান রনি জলবায়ু পরিবর্তনের জন্যে দায়ী রাষ্ট্রগুলোর বিচার দাবি করেন। এছাড়া পরিবেশবিদরা এই সমাবেশে একাত্মতা জানিয়ে এখনই সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশে পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, শিশুরা বুঝতে পেরেছে বাঁচতে হলে তাদের নিজেদেরকে রাস্তায় নামতে হবে। জলবায়ু পরিবর্তনের হুমকি নিয়ে বাংলাদেশের শিশুরাও এখন সোচ্চার । আগামীর পৃথিবী এই শিশুদের জন্য। তাই এই পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে কিছু বলবার অধিকার অবশ্যই শিশুদের রয়েছে।
পরিবেশবাদী আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ধনী দেশগুলোর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু ও পরিবেশগত নানা বৈরী আচরণ দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাব রোধ করতে না পারলে পৃথিবী বাসযোগ্য থাকবে না। গোটা দেশের ফুসফুস সুন্দরবনকেও কিছু বিরূপ প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করে দেয়া হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গেল বছর আগস্টে সুইডেনের পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে শিশু গ্রিটা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায়। পরে সে ‘ফ্রাইডে ফর ফিউচার’ নামে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনবিরোধী আন্দোলন গড়ে তোলে।
সারাবিশ্বে শিশুদের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতন করতে এবং জলবায়ু পরিবর্তনের শিকার দেশগুলোর কৌশলগত অবস্থান তুলে ধরার জন্যে ‘ফ্রাইডে ফর ফিউচার’ প্লাটফর্মের মাধ্যমে কাজ করা হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় শিক্ষার্থীরা সমাবেশ এবং সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে। তারা এক কণ্ঠে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষার আহ্বান জানায়। সমাবেশ ও শোভাযাত্রা শেষে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় শপথ নেয় তারা।
মিরপুর আইডিয়াল স্কুলের ছাত্র সায়েম হাসান সত্য বলে, আজকের এই ছুটির দিনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিয়ে মানুষকে সচেতন করতে এমন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে আমরা হাজির হয়েছি। পৃথিবী ও জলবায়ুর ক্ষতি হয় এমন কোনো কর্মসূচি যাতে করে আমাদের সংসদ থেকে না আসে, সেই বার্তা দিতে আমরা এখানে এসেছি।
- দিনের যে ৫ সময়ে সন্তানের সবচেয়ে প্রয়োজন হয় বাবা-মাকে?
- আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ফিফা সভাপতি
- বক্স অফিস কাঁপাচ্ছে বিজয়ের ‘জন নায়গন’
- এসএসসির ফল প্রকাশ চলতি মাসেই
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
- দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করেন সাহাবুদ্দিন
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
- যে ৬ অভ্যাসে কমে কোলেস্টেরল
- উত্তম কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
- ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ
- মোদি সরকারের সঙ্গে আলোচনায় বসছে ককরোচ জনতা পার্টি
- রাষ্ট্রপতি কে হচ্ছেন, সময় হলেই জানতে পারবেন: ফখরুল
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- National Development Program Organizes Dissemination Workshop
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা








