২২ পয়েন্টে শতাধিক বাইসাইকেল
জোবাইক এখন গুলশান-বনানী-বারিধারায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৭ ২৪ জুন ২০২০
দেশের প্রথম বাইসাইকেল রাইড শেয়ারিং সেবার প্রতিষ্ঠান জোবাইকের কার্যক্রম এবার বিস্তৃত হল ঢাকার উত্তর সিটি করপোরশনের গুলশান, বনানী ও বারিধারা এলাকায়।
এসব এলাকায় ২২টি পয়েন্টে শতাধিক বাইসাইকেল থাকবে।
যে কেউ জোবাইকের মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রতি মিনিট ১ টাকা খরচে এই সেবা নিতে পারবেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মিরপুর ডিওএইচএস এলাকায় জোবাইকের সেবা শিক্ষার্থী ও তরুণদের মধ্যে দারুণ সাড়া ফেলে।
এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী রেজা বলেন, “কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে সহজে যাতায়াতের সুবিধা দিতেই এই সেবা চালু করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের ইউজার সাড়ে তিন হাজার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সেবা চালুর এক সাপ্তাহের মধ্যে দেড় হাজার রাইড নিয়েছেন ব্যবহারকারীরা।”
ঢাকার বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কক্সবাজার শহরে এই সেবা চালু আছে বলে জানান তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বুধবার দুপুরে গুলশান ২ নম্বরে এক অনুষ্ঠানে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় জোবাইক সেবার উদ্বোধন করেন।
তিনি বলেন, “সারা বিশ্বে ধনী-গরীব, নারী-পুরুষ নির্বিশেষে সকলে বাইসাইকেল ব্যবহার করছে। আমাদেরকেও এই অভ্যাস গড়ে তুলতে হবে। আসুন পরিবেশ বাঁচানোর জন্য, কার্বন ডাই- অক্সাইড নিঃসরণ কমানোর জন্য বাইসাইকেল ব্যবহার করি, ভবিষ্যত প্রজন্মকে সুন্দর ঢাকা উপহার দেওয়ার জন্য বাইসাইকেল ব্যবহার করি।”
মেয়র জানান, আগামীতে উত্তরাসহ পর্যায়ক্রমে সিটি করপোরেশনের সর্বত্র এই সেবা সম্প্রসারণ করা হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “বাইসাইকেল চালানো আমরা সবাই পছন্দ করি, কিন্তু সুযোগ পাইনা। গ্রামে সাইকেল চালানোর সুযোগ থাকলেও শহরে এ সুযোগ নেই। এ সমস্যা সমাধানের জন্য ডিএনসিসি মেয়র কাজ করছেন।”
পরে মেয়র আতিক ও প্রতিমন্ত্রী পলক নিজেরা বাইসাইকেল চালিয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।
ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী আবদুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, স্থপতি ইকবাল হাবিব, জোবাইকের সিইও মেহেদী রেজা, পরিচালক শামীম আহসান, চেয়ারম্যান সাজিদ হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেন।
মেহেদী রেজা জানান, জোবাইকের স্মার্ট সাইকেলের সঙ্গে থাকে লকিং সিস্টেম, সোলার প্যানেল ও জিপিএস। এই সেবা নিতে একটি মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। মোবাইলেই টাকা রিচার্জ করে নিতে হবে।
বনানী কবরস্থান, বনানী ১১ নম্বরের মাথায়, বারিধারা, শ্যুটিং ক্লাবের সামনে, গুলশান দুই নম্বর ল্যাবএইডের সামনে, গুলশান লেডিস পার্কের কাছে ছয়টি জায়গায় রিচার্জ সেন্টার আছে। সেখানে নিবন্ধন ও অ্যাকাউন্ট রিফিল করা যাবে।
২২টি পার্কিং পয়েন্টে এসব বাইসাইকেল থাকবে। রাইড নিতে ইচ্ছুক ব্যক্তি সেসব জায়গায় গিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে সাইকেলের সঙ্গে থাকা কিউআর কোড স্ক্যান করলে লক খুলবে। তখনই শুরু হবে সময় গণনা। গন্তব্যে পৌঁছে ব্যবহারকারী যখন সাইকেলটি স্ট্যান্ড করে পুনরায় লক করবেন, তখন শেষ হবে তার রাইড।
মেহেদী রেজা বলেন, সাইকেল নিয়ে কেউ কর্মস্থল বা কাজে গিয়ে আবার সেই সাইকেল নিয়ে ফিরে আসতে পারবেন রাইড শুরুর জায়গায়। তিনি না এলেও জো বাইকের কর্মীরা গিয়ে বাইকটি নিয়ে আসবেন। অথবা অন্য কোনো সেবা গ্রহীতা চাইলে সেখান থেকে বাইকটি ব্যবহার করতে পারবেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে তারা ১০০টি সাইকেল চীন থেকে এনেছেন। চাহিদা বাড়লে আরও আনা হবে।
সাইকেলগুলো অলিগতিতে চালানোর পরামর্শ দিয়ে মেহেদী রেজা বলেন, “মূল সড়কে চালাতে নিরুৎসাহিত করতে প্রতি মিনিটের খরচ ৩ টাকা ধরা হয়েছে।”
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু


