টাইটান ট্র্যাজেডির পর টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছেন আরেকজন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:২৮ ৩১ মে ২০২৪
এক বছর আগের স্মৃতি এখনও টাটকা। যুক্তরাষ্ট্রের ভ্রমণ ও অভিযান সংস্থা ‘ওশানগেট’-এর সাবমার্সিবল যানে চেপে আটলান্টিকের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন একদল ধনকুবের। সমুদ্রের তলদেশে পানির স্তরের চাপে যানের ভেতরের দিকে প্রবল অন্তর্মুখী চাপ তৈরি হয়। এর জেরে ‘ইমপ্লোশন’ ঘটে। তাতে দুমড়ে-মুচড়ে যাওয়া যানের ভেতরে নৃশংসভাবে মৃত্যু হয় তাদের।
তবু আবার একই অভিযানে নামতে যাচ্ছেন মার্কিন শিল্পপতি ল্যারি কন্নর। বুধবার (২৯ মে) এই দুঃসাহসিক অভিযানের ঘোষণা দিয়েছেন তিনি। প্রভাবশালী ইউএস সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
কানাডার নিউফাউন্ডল্যান্ডের উপকূলের কাছে উত্তর আটলান্টিকের গভীরে পড়ে রয়েছে টাইটানিকের ধ্বংসাবশেষ। গত বছরের জুনে সেটি দর্শনে পাড়ি দিয়েছিল ডুবোজাহাজ টাইটান। যানটিতে ছিলেন খোদ ওশানগেট সংস্থার সিইও স্টকটন রাশ, টাইটানিক বিশেষজ্ঞ তথা ফরাসি সমুদ্র-অভিযাত্রী পল-অঁরি নারজ়োলে, ব্রিটিশ ব্যবসায়ী হামিশ হারডিং এবং শাহজাদা দাউদ নামের পাকিস্তানি-ব্রিটিশ ব্যবসায়ী ও তার ছেলে সুলেমান।
মূল জাহাজ এমভি পোলার প্রিন্স থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার প্রায় পৌনে ২ ঘণ্টা পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় টাইটান। ৪ দিন পরে টাইটানিকের কাছে এক জায়গায় সেটির ছিন্নবিচ্ছিন্ন অংশ পাওয়া যায়।
ওহায়োর শিল্পপতি ও ধনকুবের ল্যারি কন্নরের দাবি, টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে পৌঁছনো সম্ভব। শুধু সেজন্য যথাযথ ইঞ্জিনিয়ারিং প্রয়োজন।
কন্নর হলেন ‘দ্য কন্নর গ্রুপ’-এর মালিক। তার সম্পত্তির পরিমাণ ২০০ কোটি ডলারের কাছাকাছি। পেশায় ব্যবসায়ী হলেও নেশায় একজন অভিযাত্রী। এর আগে মারিয়ানা খাত অভিযানে গিয়েছিলেন তিনি। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনও ঘুরে এসেছেন।
গত বছর টাইটানের ঘটনার পরে ওশানগেটের প্রতিযোগী সংস্থা ‘ট্রাইটন সাবমেরিন’-এর সিইও প্যাট্রিক লাহে প্রকাশ্যে সংস্থাটির নিন্দা করেছিলেন। ওশানগেটের মৃত সিইও রাশকে ‘নরখাদক’ বলে আক্রমণও করেছিলেন তিনি।
তখনই প্যাট্রিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন কন্নর। প্যাট্রিক দাবি করেছিলেন, টাইটানের থেকে ভালো সাবমার্সিবল তৈরি করে দেখাবেন। তিনি বলেন, আমাদের এমন একটা সাবমেরিন তৈরি করতে হবে, যা টাইটানিক যেখানে রয়েছে, সেই ৩৮০০ মিটার গভীরতায় নিরাপদে পৌঁছতে পারবে।
প্যাট্রিক ও কন্নর একসঙ্গে পরিকল্পনা করছেন। কন্নর বলেন, আমি গোটা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই, সমুদ্র ভয়ানক। কিন্তু একই সঙ্গে সুন্দর ও উপভোগ্য।
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে


