ডেঙ্গু হয়েছিল সাকিবেরও!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৯ ১ আগস্ট ২০১৯
বছর ছয় আগের কথা। নিউজিল্যান্ড সিরিজের মাঝপথে প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন সাকিব আল হাসান। পরে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত তিনি।
বড় কোনও সমস্যা না হলেও ডেঙ্গুর ভয়াবহতা ভালোভাবেই জেনেছেন সাকিব। বর্তমানে দেশে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে এ জ্বর। এমন পরিস্থিতিতে চার দেয়ালের মধ্যে নিজেকে আটকে রাখেননি তিনি। নেমে পড়েছেন প্রতিরোধের প্রচারণায়।
ঢাকায় ডেঙ্গুতে মৃত্যু সংবাদ নিয়মিত হয়ে পড়েছে। সেই সঙ্গে দেশের সব জেলা থেকেও আসছে। এমন দুর্যোগের মুখে তা রোধের প্রচারণা করতে বৃহস্পতিবার রাজধানীর বনানী বিদ্যানিকেতনে আসেন সাকিব। জানান এর ভয়াবহতার কথা।
বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, এ বছরের মতো কখনই ডেঙ্গু এতটা মহামারি আকার ধারণ করেনি। এবার প্রকটভাবে তা শুরু হয়েছে। অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়েছে। ঢাকা থেকে অনেকে বহন করে নিজ জেলাতে নিয়ে যাচ্ছেন। সিরিয়াসনেসটা সবার মধ্যে থাকা দরকার। তাদের জানা দরকার, বোঝা দরকার জিনিসটা কতটা ভয়ঙ্কর।
নিজে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বলেই খুব ভালো করে জানেন এর কষ্ট। সাকিবের ভাষায়, আমার একবার ডেঙ্গু হয়েছে। তাই আমি জানি এটা কত কষ্টকর। নিজের অভিজ্ঞতা থেকে বলেন, হয়তো আমার পরিবার বা আমি আক্রান্ত নই। কিন্তু যে বা যার পরিবার আক্রান্ত তার জন্য এটা অনেক বড় কষ্টের বিষয়।
ডেঙ্গু এবার অন্যান্য বছরের মতো নয়। অনেক সময় কোনও লক্ষণই বোঝা যাচ্ছে না এর। এমনকি চিকিৎসকরা স্বয়ং ধোকা খাচ্ছেন। তাই এ থেকে মুক্ত থাকার জন্য সচেতন থাকার আহ্বান জানান সাকিব, যারা সচেতন মানুষ, চিকিৎসক থেকে শুরু করে বড় বড় পর্যায়ে আছেন, তারাও মারা গিয়েছেন। আমাদের জন্য ভয়ানক বিষয়। এ কারণেই মনে হয়, আমার মতো এরকম এসে যদি সচেতনতা তৈরি করতে পারেন; এ রোগ থেকে প্রতিকার পাওয়া সহজ হবে।
তবে শুধু জেনে বসে থাকলেই হবে না। এর সঠিক বাস্তবায়ন করতেও বলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। তিনি বলেন, শুধু শুনলাম কিন্তু বুঝলাম না বা কাজটা করলাম না, তা করলে হবে না। সবার উচিত এ সম্পর্ক সচেতনতা বাড়ানো। একইসঙ্গে যে কাজগুলো আমরাদের সচেতন মানুষ হিসেবে করা উচিত, সেটার করতে হবে।
বিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রীদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেয়ার পর মশার ওষুধ ছিটিয়ে প্রচারণার সমাপ্তি টানেন সাকিব।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

