ড. ইউনূস-তারেক রহমান বৈঠক: যেসব আলোচনা হলো
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১০ ১৩ জুন ২০২৫
২০২৬ সালের রমজানের আগেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। শুক্রবার (১৩ জুন) লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষে দেয়া যৌথ বিৃবতিতে এ বিষয়ে জানানো হয়েছে। এক্ষেত্রে অবশ্য ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে।
লন্ডনের স্থানীয় সময় এদিন সকাল নয়টায় (বাংলাদেশ সময় বেলা দুইটা) লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
লন্ডনের স্থানীয় সময় সকাল নয়টা ১০ মিনিটে বৈঠকটি শুরু হয়। শুরুতে পরিচিতি পর্বে অংশ নেন দুই পক্ষের প্রতিনিধিরা। পরে রূদ্ধদ্বার বৈঠকে বসেন অধ্যাপক মুহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্য প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন না।
প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে নেয়া হয়। পরে বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে (লন্ডন সময় সকাল ১১ টা) ওই হোটেলেই যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুপক্ষের প্রতিনিধিরা। সরকারের পক্ষে সংবাদ সম্মেলনে প্রতিনিধিত্ব করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপির হয়ে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
যেখানে নির্বাচন, সংস্কার, বিচারসহ এই বৈঠকে আলোচিত নানা বিষয় নিয়ে প্রশ্নের জবাব দেন তারা। জানান, বৈঠক নিয়ে "সন্তুষ্ট" দুপক্ষই। বৈঠক শেষে একটি লিখিত যৌথ বিবৃতিও দেয়া হয়। যেখানে উল্লেখ করা হয়, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে।
যৌথ বিবৃতিতে যা আছে-
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি দেয়া হয়েছে। লিখিত ওই বিবৃতিতে জানানো হয়, অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।
এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্য, "সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে" বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
যৌথ সংবাদ সম্মেলনে যেসব প্রসঙ্গ উঠলো
বৈঠকের পরে বাংলাদেশ সময় বিকেল ৪টায় যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে নির্বাচন, সংস্কার, বিচারসহ নানা প্রসঙ্গ উঠে আসে। সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপির হয়ে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুরুতেই লিখিত বিবৃতি গণমাধ্যমের সামনে পড়ে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তারা। জুলাই সনদ নিয়ে বৈঠকে কোন কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবার ঐকমত্যের ভিত্তিতেই জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। আমি নিশ্চিত খুব কম সময়ের মধ্যেই আমরা সেই সিদ্ধান্ত নিতে পারবো।
নির্বাচনের তারিখ এবং একটি সুনির্দিষ্ট রূপরেখা দিতে সমস্যা কোথায় এমন প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, এমন কোনো সমস্যাই নাই, আমরা কোনো সমস্যা দেখছি না, কেউ দেখলে পরে এটা ভুল দেখছেন। নির্বাচনে সম্পর্কে আজকে যৌথ বিবিৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই। নির্বাচন কমিশন আমরা আশা করবো শিগগিরই একটা তারিখ ঘোষণা করবেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু নির্বাচনের আগে নয় নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা ঐকমত্য হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। সংস্কারের বিষয়ে এই বিএনপি নেতা বলেন, "আমরা সবাই একই কথা বলছি, যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সেগুলোইতো সংস্কার হবে। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। এমন না যে সব সংস্কার এখনই শেষ হয়ে যাবে। সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটিও উঠে আসে সংবাদ সম্মেলনে। এ বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন। সুতরাং এটার সিদ্ধান্ত উনিই নেবেন সময়মতো। এসময় নির্বাচন ও সংস্কার প্রশ্নে খলিলুর রহমান জানান, দুই বিষয়েই পর্যাপ্ত অগ্রগতির কথা বলা হয়েছে, আমরা মোটামুটি কনফিডেন্ট যে এর অগ্রগতি আমরা নির্বাচনের আগেই দেখতে পারবো।
জাতীয় নাগরিক পার্টি, এনসিপি নির্বাচন কমিশন সংস্কার ছাড়া নির্বাচনে না যাওয়ার প্রসঙ্গও উঠে আসে সংবাদ সম্মেলনে। এ বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, প্রত্যেকটা দলের নিজস্ব মতামত আছে। কিন্তু আমরা সবাইকে নিয়েই নির্বাচনটা করতে চাচ্ছি। এপ্রিলে ঘোষিত নির্বাচনের রূপরেখা থেকে সরকার সরে আসছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, যদি সকল কাজ আমরা সময়মতো করতে পারি এবং বিচার ও সংস্কারের ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে চেষ্টা করা যেতে পারে। বৈঠক নিয়ে দুই পক্ষই 'সন্তুষ্ট' বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
বৈঠক ঘিরে যত আলোচনা
এমন এক সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বৈঠক অনুষ্ঠিত হলো, যখন আগামী জাতীয় নির্বাচনসহ বেশ কিছু ইস্যুতে বিএনপি ও সরকারের টানাপোড়েন চলছিল। চলতি বছরের ডিসেম্বরের নির্বাচন আয়োজন নিয়ে বিএনপির অনড় অবস্থানের মধ্যেই গত ছয়ই জুন জাতির উদ্দেশে ভাষণে ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভাষণের পর ওই রাতেই স্থায়ী কমিটির বৈঠক ডেকে সরকারের ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানায় বিএনপি। যে কারণে ঈদের পর আন্দোলনের প্রস্তুতির কথা বলছিল দলটি। এরপরই আসে এই বৈঠকের সংবাদ। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সাথে বৈঠকের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নানা আলোচনাও চলছিল।
চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়ই জুন, সোমবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ






