ঢাকা-১৭ আসন থেকে কোনাভাবেই সরে দাঁড়াবেন না এরশাদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫৬ ২১ ডিসেম্বর ২০১৮
ছবি সংগৃহীত
ঢাকা-১৭ আসনের ভোট থেকে কোনভাবেই সরে দাঁড়াবেন না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এমনটাই মন্তব্য করেছেন জাপার প্রেসিডিয়াম সদস্য এম ফয়সাল চিশতী।
বৃহস্পতিবার এরশাদের পক্ষে নির্বাচনী প্রচারে এ কথা জানান দলের প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী।
তিনি বলেন, জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ নির্বাচনে আছেন। তার নির্দেশেই তিনি ভোটের প্রচারে নেমেছেন।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় থাকার কারণে এরশাদের পক্ষে গতকাল রাজধানীর বাড্ডা ও গুলশানে প্রচার চালান জাতীয় পার্টির কয়েকশ' নেতাকর্মী ও সমর্থক। এরশাদের লাঙ্গলে ভোট চেয়ে তারা মিছিল করেন ও সাধারণ মানুষের কাছে ভোট চান । নদ্দা এলাকায় লিফলেট বিতরণ করেন দলটির কেন্দ্রীয় নেতারা।
রংপুর-৩ এবং ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবেক রাষ্ট্রপতি এরশাদ। রংপুর-৩ আসনে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন। অপরদিকে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন ঢালিউড’র এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ফারুক।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা মনে করছেন, ফারুকের সমর্থনে খুব শিগগির ভোট থেকে সরে দাঁড়াবেন এরশাদ।
কিন্তু ভোটের প্রচারে নেমে এ দাবির সম্ভাবনা নাকচ করেছেন জাপা নেতা ফয়সাল চিশতী। তিনি বলেছেন, নির্বাচনী প্রচারে এরশাদের উপস্থিতি কোনো বিষয় নয়। তিনি জাতীয় নেতা। দলের কর্মী বাহিনীই তার প্রচারের জন্য যথেষ্ট। শিগগির সুস্থ হয়ে এরশাদ দেশে ফিরবেন বলে আশা করেন এ নেতা।
২০০৮ সালের নির্বাচনে মহাজোটের মনোনয়নে ঢাকা-১৭ আসনে জয়ী হন এরশাদ। আওয়ামী লীগের প্রার্থী থাকা সত্ত্বেও এরশাদ এবারও জয়ী হবেন বলে দাবি করেন ফয়সাল চিশতী।
এবারের নির্বাচনে মোট ১৭৪ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। এর মধ্যে ২৬টি আসনে দলটির প্রার্থীরা মহাজোটের মনোনয়ন পেয়েছেন। বাকি ১৪৮টি আসনে নৌকার বিপক্ষে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি।
দলটির নেতাদের দেওয়া তথ্যানুযায়ী, উন্মুক্ত ১৪৮টি আসনে অন্তত ৩০টিতে জাতীয় পার্টির প্রার্থীরা নৌকার সমর্থনে ভোট থেকে সরে গেছেন। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও ময়মনসিংহ-৭ থেকে সরে গেছেন আওয়ামী লীগের সমর্থনের কারণে।
জাতীয় পার্টির নেতাদের দাবি, এখনও ৭০ থেকে ৮০টি আসনে নৌকার বিপক্ষে শক্তভাবে মাঠে আছেন তাদের প্রার্থীরা। যদিও আওয়ামী লীগের তরফ থেকে এসব প্রার্থীকে অকেজো উল্লেখ করা হয়েছে।
জাপা ও আওয়ামীলীগ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে প্রার্থীরা রাজি হচ্ছেন না নির্বাচন থেকে সরে যেতে। জয়ী হওয়ার সম্ভাবনা ক্ষীণ হলেও মাঠ ছাড়তে রাজি নন তারা।
ঢাকাতে ঢাকা-৪ এবং ঢাকা-৬ আসনে মহাজোটের মনোনয়ন পেয়েছে জাতীয় পার্টি। এ ছাড়া ঢাকা-৫, ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১১, ঢাকা-১২, ঢাকা-১৩, ঢাকা-১৪, ঢাকা-১৫ এবং ঢাকা-১৭ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি।
ঢাকা-১৩ আসনের প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু ইতিমধ্যে আওয়ামী লীগের সমর্থনে নির্বাচন থেকে সরে গেছেন। ঢাকা-৫ এবং ঢাকা-১৪ বাদে উন্মুক্ত আসনের বাকি প্রার্থীরাও প্রচারে একেবারে নেই। ঢাকা-১৪ আসনের প্রার্থী মোস্তাকুর রহমান গতকাল লাঙ্গলে ভোট চেয়ে প্রচার চালান। মাঠে আছেন ঢাকা-৫ আসনের প্রার্থী মীর আবদুস সবুর আসুদও।
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম






