তেহরানে ঝুঁকিতে বাংলাদেশিরা, স্থানান্তর চলছে: পররাষ্ট্র সচিব
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩১ ১৭ জুন ২০২৫
ইরানের রাজধানী তেহরানে ইসরাইলি হামলার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। পরিস্থিতি বিবেচনায় ইতোমধ্যে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা তেহরানে অবস্থানরত প্রায় ১০০ জন বাংলাদেশির সঙ্গে যোগাযোগ রাখছি। ইতোমধ্যে তাদের আর্থিক সহায়তা প্রদান শুরু করেছি। যাতে তারা রাজধানীর বাইরে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে যেতে পারেন।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, ইরানে বর্তমানে প্রায় দুই হাজারের বেশি বাংলাদেশি রয়েছেন। যাদের মধ্যে তেহরানে আছেন আনুমানিক ৪০০ জন। তাদের মধ্যে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন। সরকার বিশেষ করে তেহরানে অবস্থানরত দূতাবাস সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
রুহুল আলম সিদ্দিক বলেন, আপনারা জানেন, তেহরানে অবস্থিত রেডিও তেহরানের বাংলা বিভাগে ইসরাইলি হামলা হয়েছে। ওই সময়ে সেখানে অন্তত ৮ জন বাংলাদেশি সাংবাদিক অবস্থান করেন। তবে ভাগ্যক্রমে তারা সবাই নিরাপদ আছেন।
তিনি বলেন, বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ইতোমধ্যে তার সরকারি বাসভবন ত্যাগ করে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে গেছেন। বর্তমানে দূতাবাসের প্রায় ৪০ জন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা তেহরানে অবস্থান করছেন।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, আমরা তেহরানে অবস্থানরত সকল বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছি। লজিস্টিক ও আর্থিক লেনদেনে চ্যালেঞ্জ সত্ত্বেও স্থানান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি বলেন, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আর্থিক লেনদেন প্রায় অসম্ভব হয়ে পড়েছে, যা স্থানান্তর কাজ বাধাগ্রস্ত করছে। তবে আমরা বিকল্প পদ্ধতিতে আমাদের নাগরিকদের সহায়তার উপায় খুঁজছি।
রুহুল আলম সিদ্দিক বলেন, বর্তমানে ইরান থেকে নাগরিকদের স্থলপথে সরিয়ে নেওয়া নিরাপদ নয় এবং দেশটিতে বিমান চলাচল স্থগিত রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তেহরানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, ইরানে বসবাসরত দুই হাজার বাংলাদেশির মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি স্থানীয় নারীকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করছেন। এছাড়া কিছু বাংলাদেশি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরা পেশায় নিয়োজিত, যাদের অনেকেরই বৈধ কাগজপত্র নেই। এমন কিছু বাংলাদেশি বর্তমানে ডিটেনশন সেন্টারে রয়েছেন।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










